হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু প্রতিমন্ত্রীকে ৩৩ বার 'স্যার' সম্বোধন করলেন বকশীগঞ্জ থানার ওসি, ১৯ বার সমাজসেবা কর্মকর্তা দুর্নীতি করে পার পাওয়ার সুযোগ নেই : প্রতিমন্ত্রী পুতুল

লাখাইয়ের বাচ্চু মিয়া হত্যা মামলার প্রধান আসামি আক্তার মিয়া গ্রেফতার।

লাখাইয়ের বাচ্চু মিয়া হত্যা মামলার প্রধান আসামি আক্তার মিয়া গ্রেফতার। লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের বাচ্চু মিয়া হত্যা মামলার প্রধান এজাহারভুক্ত আসামি আক্তার মিয়া (৫০)কে গ্রেফতার করেছে লাখাই থানা পুলিশ। । শনিবার (০৪ই জুলাই ) দুপুর ১২ ঘঠিকায় নিজ বাড়ীর পার্শ্ববর্তী স্থান থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আক্তার মিয়া লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের মৃত ছালেক মিয়ার ছেলে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায় , পূর্ব বিরোধের জেরে গত ২ জুন সকাল আনুমানিক ৮টার দিকে সংঘবদ্ধভাবে দেশীয় অস্ত্র নিয়ে বাচ্চু মিয়ার বাড়িতে হামলা চালানো হয়। এ সময় হামলায় গুরুতর আহত হন বাচ্চু মিয়া। অভিযোগ রয়েছে, হামলার সময় নগদ ৪ লাখ টাকা, স্বর্ণালংকার, প্রায় ৫০০ কেজি চাল ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন লুট করা হয়। এছাড়া মামলা করলে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের হত্যার হুমকি দেওয়া হয়। স্থানীয়রা গুরুতর আহত বাচ্চু মিয়াকে প্রথমে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় কিছুটা সুস্থ হয়ে ৪ জুন বাড়ি ফিরলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ১৮ জুন পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৯ জুন সকাল সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে লাখাই থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলাটি লাখাই থানার মামলা নং-২০, তারিখ ২৪ জুন ২০২৬, যার বিভিন্ন ধারার মধ্যে ৩০২ ধারাও রয়েছে। লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, "বাচ্চু মিয়া হত্যা মামলার প্রধান আসামি আক্তার মিয়াকে তার বাড়ীর নিকটবর্তী স্থান থেকে গ্রেফতার করা হয়,এবং শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Tag
আরও খবর