কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লাখাইয়ে সড়কের পাশের বটবৃক্ষটি রাতের আঁধারে কেটে ফেলেছে একটি চক্র।

লাখাইয়ে সড়কের পাশের বটবৃক্ষটি রাতের আঁধারে কেটে ফেলেছে একটি চক্র। লাখাইয়ে উপজেলার বুল্লাবাজার থেকে গুনিপুর সড়কের সিংহগ্রাম অংশে সড়কের পাশে বছর দিন পূর্বে একটি বটবৃক্ষের চারা রোপন করেছিলেন পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন সহ পরিবেশ রক্ষার সংগে সংসলিষ্ট ব্যক্তি বর্গ।ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর হাওর রক্ষায় আমরা কর্মসূচীর আওতায় এ বৃক্ষ রোপণ কালে এ বটবৃক্ষটি রোপন করা হয়েছিল। রোপণ পরবর্তী সময়ে পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন নিয়মিত এ বটবৃক্ষটি প্রয়োজনীয় সেচ ও পরিচর্যা করে আসছিল এবং বৃক্ষটি যথানিয়মে বেড়ে উঠে দৃশ্যমান হয়।তখন স্থানীয় দের অনেকেই সড়কের পাশে বেড়ে উঠা বটবৃক্ষটি নিয়ে আশান্বিত হয়ে উঠে। হয়তো এ বৃক্ষটি এক সময়ে মহীরুহে পরিনত হয়ে শীতল ছায়া দিবে,পাখিদের খাবার ও আশ্রয়স্থলে পরিনত হবে।কিন্তু বিধিবাম গত শুক্রবার দিনগত রাতে কে বা কারা বটবৃক্ষকে কেটে ফেলে রেখে যায়।ছায়াদানকারী উঠতি বটবৃক্ষটির উপর এমন নিষ্ঠুরতা পরিবেশ সচেতন জনগোষ্ঠীকে ব্যথিত করেছে। বিশেষ করে পরিবেশ কর্মী মহিউদ্দিন আহমেদ রিপন গভীর মর্মপীড়ায় ভুগছেন এবং এ প্রতিকারের জন্য বিবেকবান মানুষের সহযোগিতা কামনা করছেন। এ বিষয়ে পরিবেশ কর্মী মহি উদ্দিন আহমেদ রিপন বলেন বৃক্ষ হলো পরিবেশের গুরুত্বপূর্ণ অনুসংগ।বটবৃক্ষের মতো ছায়া দানকারী বৃক্ষের এমন ক্ষতি সাধন মেনে নিতে পারছিনা।সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এমন নিষ্ঠুরতার আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে সংসলিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
Tag
আরও খবর







লাখাইয়ে জাতীয় সমবায় দিবস উদযাপন।

১২ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে