গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী কটিয়াদীতে ১২রবিউল আওয়াল উপলক্ষ্যে শানে রেসালত সম্মেলন অনুষ্ঠিত শার্শায় ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক জলবায়ু বিষয়ক সম্মেলনের যৌথ আয়োজক মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগ ‎ভরা মৌসুমেও চড়া দামে ইলিশ দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালী , আলোচনা সভা, দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে পবিত্র ঈদ এ মিলাদুননবী(সা:) উদযাপন ঝিনাইদহে বাইপাসে বাসচাপায় স্ত্রী নিহত, সেনাসদস্য স্বামী আহত রাজবাড়ীতে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত ৩ আসামি গ্রেপ্তার লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত নাগেশ্বরীতে পুকুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে আহত সাংবাদিক, ওঝার কাছে গিয়েও রক্ষা নেই *কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫*

লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত।

লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (সা:) উদযাপন করা হয়েছে। বুধবার (২৪ আগস্ট ) সকালে আহলে সুন্নাত ওয়াল জামাত লাখাই উপজেলা শাখার উদ্যোগে জসনে জুলুস মিলাদুন্নবী (সা:) উদযাপন ও র‌্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মিলাদুন্নবীর র‌্যালিটি কালাউক মেইন রোড থেকে শুরু হয়ে উপজেলা এলিপ্যান্ড মাঠে এসে সভায় মিলিত হয়। এসময় অত্র এলাকার সুন্নী জনতা ও সাধারণ মানুষ র‌্যালিতে অংশ নেন।  জসনে জলুস ঈদে মিলাদুন্নবী(স) এর আলোচনা সভায় আহলে সুন্নাত ওয়াল জামাত লাখাই উপজেলা শাখার সভাপতি জনাব আব্দুল খালেক এর সভাপতিত্বে, আহলে সুন্নাত ওয়াল জামাত লাখাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রাশিদ মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রধান অতিথি হিসেবে ক্যান্সার বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এসএম সারোয়ার, আমন্ত্রিত মেহমান হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোহাম্মদ রইছ মিয়া,সভাপতি হবিগঞ্জ কেন্দ্রীয় সুন্নি জামে মসজিদ,হবিগঞ্জ, আল্লামা মুফতি রফিকুল ইসলাম সুপার করাব রহমানিয়া দাখিল মাদ্রাসা, বক্তব্য রাখেন হযরত মাওলানা আল্লামা শহিদুল ইসলাম সভাপতি, আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ। এবং প্রধান আকর্ষণ হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাতিলের আতঙ্ক হযরত মাওলানা আলাউদ্দিন জিহাদী, প্রমুখ। আলোচনা সভায় বক্তারা ঈদে মিলাদুন্নবীর ব্যাখা সবাইকে বুঝিয়ে দেন,এবং মাওলানা আলা উদ্দিন জিহাদী বলেন, ঈদ শব্দের আভিধানিক অর্থ খুশী বা আনন্দ উৎযাপন করা। আর মিলাদ অর্থ জন্ম, আন-নবী অর্থ আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল ঈদের সেরা ঈদ, ঈদে মিলাদুন্নবী সাল্লালাআলাইহী ওয়া সাল্লাম। প্রিয় মহানবী হযরত মুহাম্মদ (সা.) ৫৭০ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের ১২ তারিখ সুবহে সাদিকের সময় জন্মগ্রহণ করেন। আবার ৬৩২ খ্রিস্টাব্দে রবিউল আউয়াল মাসের ১২ তারিখই তিনি দুনিয়া থেকে পর্দা করেন। রাসূল (সা.) জন্মদিন স্মরণে প্রতিবছর রবিউল আউয়ালের ১২ তারিখ পবিত্র ‘ঈদে মিলাদুন্নবী’ পালন হয়ে আসছে।  ঈদে মিলাদুন্নবী’ বলতে নবীজীর আগমনের খুশী উদযাপনকে বুঝায়। সুতরাং অশান্তি আর বর্বরতায় ভরপুর সংঘাতময় আরবের বুকে আধারের বুক চিড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তি নিয়ে এসে মানবজাতিকে সত্যের, সভ্যতা ও ন্যায়ের দিক নির্দেশনা দিয়ে গোটা বিশ্বকে শান্তিতে পরিপূর্ণ করে তুলেন। তাই মুসলিম সমাজ নবীজীর পবিত্র শুভাগমনে খুশী মনে উদযাপন করে আসছে।
Tag
আরও খবর