নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি।

লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। লাখাইয়ে কৃষকদের ন্যায্যমূল্যে সরকার নির্ধারিত সার প্রাপ্তি নিশ্চিত করতে নিজে মাঠে দাঁড়িয়ে প্রতিদিন বাজার মনিটরিং করছেন লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম। বাজারে সারের নির্ধারিত মূল্যে বিক্রি, সঠিক মজুত ও সরবরাহ পরিস্থিতি তিনি সরাসরি পর্যবেক্ষণ করছেন। একই সঙ্গে অসাধু চক্রের কারসাজি কিংবা অতিরিক্ত দামে সার বিক্রির চেষ্টা রুখতে ব্যবসায়ীদের ওপর রাখছেন কড়া নজরদারি। স্থানীয় কৃষকদের মতে, এতদিন নানা অনিয়ম ও অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে সরকারি ভর্তুকির সার নির্ধারিত মূল্যে পাওয়া কঠিন হয়ে পড়েছিল। ফলে বাড়তি দামে সার কিনতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়তেন প্রান্তিক কৃষকরা, যা তাঁদের ফসল উৎপাদন খরচ অনেক বাড়িয়ে দিত। এই প্রেক্ষাপটে কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সরাসরি মাঠে নেমেছেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম। কার্যালয়ে বসে কেবল প্রশাসনিক নির্দেশনা দেওয়ার পরিবর্তে তিনি নিজেই প্রতিদিন বিভিন্ন বাজারে উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করছেন। তাঁর এই সরাসরি নজরদারির ফলে সারের বাজারে অনিয়ম ও সিন্ডিকেটের দৌরাত্ম্য নিয়ন্ত্রণে এসেছে এবং কৃষকরা ন্যায্যমূল্যে সার সংগ্রহ করতে পারছেন। কৃষি কর্মকর্তার এমন প্রশংসনীয় উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় কৃষকরা। তাঁরা জানান, একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা যখন নিজে উপস্থিত থেকে বাজার মনিটরিং করেন, তখন ব্যবসায়ীরা কোনো ধরনের অনিয়ম করার সুযোগ পান না। এতে করে প্রান্তিক চাষিদের উৎপাদন খরচ নিয়ন্ত্রণে রাখা সহজ হচ্ছে। পুর্ববুল্লার কৃষক জসিম উদ্দিন বলেন,অনেক বছর পরে ভোটার আইডি কার্ড দিয়ে সরকারী ন্যায্য মূল্য শৃঙ্খলা ভাবে কৃষি কর্মকর্তার নজরদারিতে সার পাইলাম, কৃষি কর্মকর্তার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আরেক কৃষক ঈসরাইল মিয়া বলেন,আজকে চাহিদার মত সার নিলাম ন্যায্য মূল্য। কর্মকর্তার জন্য মঙ্গলকামনা জানিয়ে স্থানীয় চাষিরা বলেন, “তার সততা ও দায়িত্বশীলতার কারণে আমরা গরিব কৃষকরা উপকৃত হচ্ছি। তিনি যেন সুস্থ ও সুন্দরভাবে দীর্ঘদিন মানুষের সেবা করে যেতে পারেন আল্লাহর কাছে আমরা এই দোয়াই করি।” কৃষকের পাশে দাঁড়িয়ে এমন দায়িত্বশীল ভূমিকা রাখার খবর ছড়িয়ে পড়লে ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রশংসায় ভাসছেন কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম।
Tag
আরও খবর


আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

৪ দিন ১৪ ঘন্টা ২৫ মিনিট আগে