নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে।

লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। লাখাই উপজেলায় যাত্রীদের হয়রানির শেষ নেই। উপজেলার প্রতিটি বাজারের সড়কের মধ্যে যত্রতত্র যানবাহন দাঁড় করে রাখা। সারি সারি টমটম, অটোরিক্সা, সিএনজি ও বাসের কারণে কেবল যানজটই সৃষ্টি হচ্ছে না, কখনো কখনো দুর্ঘটনাও ঘটছে। সারি সারি যানবাহনের কারণে বাজারে আসা ক্রেতা সাধারণ কেনাকাটার জন্য দোকানে আসা-যাওয়া করতে দুর্ভোগে পড়তে হচ্ছে। আইনেরও তোয়াক্কা করছে না চালকরা। উপজেলা প্রশাসনের উদ্যোগে কয়েক বার বাজার এলাকা থেকে কিছু দুরে বাস স্ট্যান্ড নতুন জায়গায় স্থানান্তর করা হয়েছে। কিন্তু চালকদের যেন অভ্যাসের পরিবর্তন হচ্ছে না। দুই-এক দিন যেতে না যেতেই চালকরা আবার বাজার এলাকায় সড়কের উপর যত্রতত্র যানবাহন দাঁড় করে রাখা তাদের জন্য নিত্য নৈমিত্তিক ঘটনা। এই সড়কের যাত্রীরা পড়েছেন চরম বিপাকে। কোন কোন বাস মেরামতও করা হচ্ছে মূল সড়কের উপর। ওয়ানওয়ে সড়কের দু'দিকে বাসের লম্বা সারি মূল সড়ককে সরু করে নিয়ে আসে। তেমন একটা জায়গা অবশিষ্ট থাকে না ফলে অন্য যে কোন মালবাহী পরিবহন তথা সিএনজি অটোরিক্সা, টমটম চলতেও প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এই অবস্থায় ঝুঁকি নিয়ে চলাচল করছে অন্য যানবাহনগুলো। এ নিয়ে এলাকার লোকজনের মধ্যেও অসন্তোষের সৃষ্টি হয়েছে। এ নিয়ে যাত্রী সাধারণ ও এলাকাবাসী ফুসে উঠেছেন। যে কোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বাজার এলাকায় এই যানবাহন স্ট্যান্ড ও পার্কিং নিয়ে। অন্যদিকে, উপজেলার প্রত্যেকটি বাজার এলাকায় ও বাজারের ভিতরের রাস্তার উপর গড়ে উঠেছে একাধিক চা-স্টল ও ফলের দোকান সহ অন্যান্য দোকান পাঠ। দিন দিন বাড়ছে দোকানের সংখ্যা। অভিযোগ রয়েছে-রহস্যজনক কারণে এসব অবৈধ দোকান গড়ে উঠলেও কেউ ব্যবস্থা নিচ্ছে না। অদৃশ্য কোন এক খুঁটির জোরে একের পর এক অস্থায়ী দোকান গড়ে উঠছে। অস্থায়ী এসব দোকানের জন্য চালকরা যানবাহন ঘুরাতে গিয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। উপজেলার কোন কোন বাজারে দোকান মালিকরা মুল সড়কের উপর দোকানের মালামাল রেখেও চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টি করছে। উপজেলার বুল্লা বাজারে যানবাহন স্ট্যান্ডে কথা হয় হবিগঞ্জ সদর লুকড়া গ্রামের ব্যবসায়ী দিলোয়ার হোসেনের সাথে। তিনি বলেন, হবিগঞ্জ-লাখাই সড়কে প্রতিটি বাজার এলাকায় সড়কের উপর অবৈধ যানবাহনের স্ট্যান্ড বানানো হয়েছে। নিয়ম বহির্বত করে আইনের তোয়াক্কা না করে। এখানকার যানবাহন চালকদের কাছে আমরা যাত্রীরা অনেকটা অসহায়। কারো যেন কিছু বলার নেই। এলাকার বাসিন্দা রুহেনা বেগম বলেন, পরিবহন শ্রমিকরা যেভাবে পারছে সে ভাবইে রাস্তার উপর গাড়ি রাখছে। প্রতিবাদ করলে ইজ্জত নিয়ে টানাটানিতে পড়তে হয়। তাই মান-সম্মানের ভয়ে অনেকেই নিরবে তাদের এ অত্যাচার মেনে নিচ্ছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরের উদ্যোগ নেয়া প্রয়োজন। বর্তমানে উপজেলার প্রতিটি বাজারে সড়কের উপর যানবাহনের স্ট্যান্ড ভয়ঙ্কর আকার ধারণ করেছে। যানবাহনের স্ট্যান্ড বাজার এলাকা থেকে স্থানান্তর ও বাসস্ট্যান্ডে শৃংখলা ফেরাতে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি জরুরি। উপজেলার বামৈ বাজরে যানবাহন স্ট্যান্ডে কথা হয় সামাদ মিয়ার সাথে তিনি বলেন, বাজার এলাকা থেকে যানবাহন স্ট্যান্ড স্থানান্তরের পরও ঘুরে ফিরে চালকরা কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে যানবাহনের স্ট্যান্ড গড়ে তোলে। এটি পথচারী ও এলাকাবাসীর জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে যানবাহনের স্ট্যান্ড ও পার্কিং নিয়ে। সরেজমিনে দেখা যায়, বাজার এলাকায় সড়কের উপর যানবাহনের স্ট্যান্ড ও দাঁড় করে যানবাহন মেরামতের দৃশ্য দেখলে মনে হয় যেন-সেখানে আইনের কোন বালাই নেই। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন পুরো উপজেলাবাসী।
Tag
আরও খবর


আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস।

৪ দিন ১৪ ঘন্টা ২৬ মিনিট আগে