কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

দুটি বেহাল সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্ভোধন করেন লক্ষ্মীপুর পৌর মেয়র

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গিকার গ্রাম হবে শহর,লক্ষ্মীপুর পৌর শহরে ১ কোটি ৪৮ লক্ষ ৭৫ হাজার নয়শত টাকা ব্যায়ে প্রায় ১৫ বছরের পুরোন বেহাল ২টি সড়কের কার্পেটিং ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৬জুন) দুপুর ১২টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ জয়নাল আবেদীন সড়কের ফলক উম্মেচনের মাধ্যমে সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইঁয়া।


পৌরসভা সূত্রে জানা যায়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীণে ও বিশ্ব ব্যাংকের অর্থায়নে কোভিড-১৯ প্রকল্পের আওতায় এদুটি সড়ক ও ড্রেন নির্মান কাজ করা হবে। লক্ষ্মীপুর পৌর ৬ নং ওয়ার্ডের জয়নাল আবেদীন সড়ক হইতে এবায়েদ উল্যাহ সড়কের শেষ পর্যন্ত ৬১০ মিটার সড়ক কার্পেটিং ও ৫১২ মিটার ড্রেন এবং দলিল উদ্দিন ভুইঁয়া সড়কের ১৭৭ মিটার কার্পেটিং এবং ১৭৭ মিটার ড্রেনসহ দুটি রাস্তায় মোট ৭৮৭ মিটার সড়ক কার্পেটিং এবং ৬৮৯ মিটার ড্রেন নির্মান কাজ উদ্বোধন করা হয়েছে। এতে নির্মাণ ব্যায় ধরা হয়েছে ১ কোটি ৪৮ লক্ষ ৭৫ হাজার নয়শত টাকা। যা চলতি বছরের ২৮ নভেম্বর সড়ক ও ড্রেন নির্মাণ কাজ সম্পন্ন করার কথা রয়েছে। সড়ক ও ড্রেন নির্মান প্রকল্পটি বাস্তবায়ন করবেন মেসার্স রিশাত এন্ড ব্রাদার্স নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান।


এর আগে সকাল সাড়ে ১০টার দিকে পৌর ৬ নংওয়ার্ড সোনালী কলোনী এলাকায় এ সড়ক ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইঁয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহমেদ পাটোয়ারী, পৌর ৪,৫,৬নং ওয়ার্ডের মহিলা কাউন্সিল তাছলিমা আক্তার, পৌরসভার নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার জুলফিকার হোসেন, যুবলীগ নেতা নজরুল ইসলাম ভুলু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভুঁইয়া, সাংবাদিক মো. রাকিব হোসাইন রনি, ৬নং ওয়ার্ড যুব সংগে সভাপতি আবুল কাশেম সমির ও সাবেক সোনালী ব্যাংক ব্যবস্থাপক সাখাওয়াত উল্লাহ প্রমুখ।


প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইঁয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অঙ্গিকার গ্রাম হবে শহর। সে অঙ্গিকারের ধারাবাহিকতায় লক্ষ্মীপুর পৌরসভার বড় বড় উন্নয়ন কাজ শুরু হয়েছে। এ দুটি সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এ এলাকার বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হতো। পৌর বাসীর ভোগান্তি দূর্র করতে পৌরসভার প্রথম বড় প্রকল্প হিসেবে এ সড়ক দুটি ও ড্রেন নির্মাণ কাজ হাতে নিয়েছে। তাই সড়ক ও ড্রেণ নির্মান কাজে স্থানীয়দের সর্বাত্তক সহযোগিতা কামনা করেন তিনি।



স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘ ১৫ বছরেও এ দুটি সড়কের কোন সংস্কার কাজ হয় নি। এতে বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হয়ে চলাচলে ভোগান্তির শিকার হতো তারা। বর্ষায় জলাবদ্ধতায় ভোগান্তি চরম আঁকার ধারণ করতো। পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুইঁয়ার উদ্যোগে বেহাল সড়কের উন্নয়ন কাজ শুরু হওযায় তারা অনন্দিত এবং পৌর মেয়রসহ সংশ্লিষ্টদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।

আরও খবর