কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লক্ষ্মীপুর জেলায় রাজনীতির সম্প্রীতি রয়েছে: এমপি নয়ন

সাংবাদিকতা একটি মহান পেশা।ঐক্যবদ্ধ সাংবাদিকরা একটি স্মার্ট জেলা রূপান্তর করতে পারে। সাংবাদিক যদি  লিখনির মাধ্যমে সমাজের চিত্রগুলো তুলে ধরে, তাহলে ওই-সমাজের জনগণ সাংবাদিকদের শ্রদ্ধা ও সম্মান করে।


আজ রোবিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের নবগঠিত কমিটির পরিচিত সভায় রোজ গার্ডেন হলে প্রধান অতিথির বক্তব্যে লক্ষ্মীপুরের রায়পুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরউদ্দিন চৌধুরী নয়ন এসব কথা বলেন।


তিনি আরও বলেন, লক্ষ্মীপুর জেলায় রাজনীতির একটি সম্প্রীতি রয়েছে।আওয়ামী লীগ এক জায়গায় অবস্থান নিলে বিএনপি আরেক জায়গায় অবস্থান নেয়।এখানে আওয়ামী লীগ-বিএনপি কখনো মুখোমুখি হয়নি।কয়েকদিন আগে পুলিশ-বিএনপি সংঘর্ষ হয়েছে, পুলিশ মামলা করেছে। কিন্তু আওয়ামী লীগ- বিএনপি মারামারি করেনি।এজন্য আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো মামলাও হয়নি।এটি একটি শান্তিপূর্ণ জেলা।


 

লক্ষ্মীপুর জেলা সাংবাদিক ইউনিয়নের  সভাপতি মো: জহির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্বাস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ্ উদ্দিন টিপু, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মাঈন উদ্দিন পাঠান, সাবেক জেলা আইনজীবী সমিতির সভাপতি নরুল হুদা পাটোয়ারী, লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুল ইসলাম পলাশ, সিনিয়র সাংবাদিক মো: কামাল হোসেন, কামাল উদ্দিন হাওলাদার,মহিউদ্দিন মুরাদ,আনিস কবির,বিএম সাগরসহ প্রমুখ।

আরও খবর