সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্ত খালেদা জিয়ার মুক্তি উন্নত চিকিৎসাসহ একদফা দাবিতে অনশন অনুষ্টিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে শনিবার (১৪ অক্টোবর) শহরের গোডাউন রোডস্থ শহিদ উদ্দিন চৌধুরি এ্যানীর বাস ভবনের সামনে এ অনশণ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক এ্যাডভোকেট হাছিবুর রহমান হাসিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্রগ্রাম বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ সহ জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মিরা।
সভাপতির স্বাগত বক্তব্যে এডভোকেট হাসিবুর রহমান বলেন, আপনারা এ প্রখর রোদ অপেক্ষা করে এই অনশনে এসেছেন, এটাই প্রমাণ করে আগামীতে আপনাদের উত্তাপে এই সরকার হঠাবে। আমরা জনগণের পতিষ্ঠার মাধ্যমে, যদি বাংলাদেশে গনতন্ত্র প্রতিষ্ঠা হয় তাহলে এ্যানি চৌধুরীকে নগ্ন গ্রেফতার করেছে যারা তাদেকে আদালতের কাঠগড়ায় দাঁড় করাবো।
বক্তারা আরো বলেন, বর্তমান সরকারের অধিনে এইদেশে সুষ্ঠ নির্বাচন সম্ভব না। আগামী সুষ্ঠ নির্বাচন করতে হলে শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দাবি না মানা পর্যন্ত রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে তারা।
৮৮৮ দিন ২ ঘন্টা ২৮ মিনিট আগে
৮৯৩ দিন ১৮ ঘন্টা ৩৩ মিনিট আগে
৯০৩ দিন ১ ঘন্টা ৭ মিনিট আগে
৯০৪ দিন ২১ ঘন্টা ২১ মিনিট আগে
৯০৬ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে
৯০৯ দিন ১২ ঘন্টা ৮ মিনিট আগে
৯১৪ দিন ১৯ ঘন্টা ৫১ মিনিট আগে
৯১৭ দিন ১৯ ঘন্টা ৩৯ মিনিট আগে