কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লক্ষ্মীপুর পৌর মেয়রের উদ্যোগে পথচারীদের জন্য পানির ট্যাঙ্ক স্থাপন

লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়ার উদ্যোগে পৌর শহরের ৪ টি স্থানে পথচারীদের জন্য ঠান্ডা পানি ও শরবত বিতরণের  ট্যাঙ্ক স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৩ এপ্রিল)  দুপুর ১২ টায় এ ট্যাঙ্ক বসানো হয়। 


সারাদেশের ন্যায় লক্ষ্মীপুরেও প্রচন্ড তাপদাহ চলছে । এরই মাঝে নানা প্রয়োজন এবং কর্মের তাগিদে শহর- গঞ্জে বের হতে হয় সকলকে। তাদের স্বস্তির কথার চিন্তা করে শহরের  উত্তর তেমুহনী, দক্ষিন তেমুহনী, চকবাজার ও ঝুমুরে এ ঠান্ডা শরবত এর ট্যাঙ্ক স্থাপন করেন মেয়র। 


পথচারী ও স্থানীয়রা বলছেন এটি একটি প্রশংসনীয় উদ্যোগ। প্রচন্ড গরমে এই ঠান্ডা শরবত খেয়ে আরাম আর পানির তৃষ্ণা মিটবে তাদের। 


পৌর মেয়র বলেন, প্রচন্ড তাপদাহের মাঝে নিজ উদ্যোগে সাধারন পথচারীদের মাঝে কিছুটা স্বস্তি এনে দিতে শহরের চারটি স্থানে এই শরবতের ট্যাঙ্ক স্থাপন করেছি। এই তীব্র গরমে পথচারীদের সতেজ রাখতেই আমার এই উদ্যোগ।

আরও খবর