কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লালপুরে চাকরী হারাচ্ছেন জাল সনদধারী ৯ শিক্ষক


দেশের বিভিন্ন স্কুল-কলেজে কর্মরত ৬৭৮ জন জাল সনদধারী শিক্ষককে চাকরিচ্যুত করার নির্দেশ দিয়ে তাদের তালিকা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। সে তালিকায় নাটোরের লালপুর উপজেলার এক সরকারি সহ মোট ৫ টি উচ্চ বিদ্যালয়ের ৯ জন শিক্ষকের নাম রয়েছে। এদের মধ্যে ৭ জন এমপিও ভুক্ত বাকি দুই জন এমপিও ভুক্ত নয়। এমপিও ভুক্ত শিক্ষকরা বেতন ভাতা বাবদ অবৈধভাবে ৩০ লক্ষ ৩৮ হাজার ৬৩০ টাকা গ্রহন করায় তা তাদের ফেরত দিতে হবে।
প্রকাশিত তালিকায় উপজেলার যাদের নাম পাওয়া যায় তারা হলেনঃ করিমপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের তিন জন, এরা হলেন, ছালমা খাতুন (কৃষি, এমপিও ভুক্ত) তার গ্রহনকৃত অর্থের পরিমান ৭ লক্ষ ৫৮ হাজার ৫৫০ টাকা, আল মামাুন ( সমাজ বিজ্ঞান, এমপিও ভুক্ত নয়), আবু রায়হান (ফুড প্রসেসিং, এমপিও ভুক্ত নয়)। ওয়ালিয়া ুউচ্চ বিদ্যালয়ের দুই জন হলেন, নিলুফা নাজনীন ( সমাজ বিজ্ঞান, এমপিও ভুক্ত),তার গ্রহনকৃত অর্থের পরিমান ৩ লক্ষ ৩৭ হাজার ৮৮০ টাকা। আরিফুল ইসলাম (সমাজ বিজ্ঞান, এমপিও ভুক্ত) তার গ্রহনকৃত অর্থের পরিমান ২ লক্ষ ৯৯ হাজার ৪৫০ টাকা। লক্ষনবাড়িয়া চৌমুহনী উচ্চ বিদ্যালয় ও বি এম কলেজের দুই জন, এরা হলেন, বেবী রানী কর্মকার ( হিন্দু ধর্ম, এমপিও ভুক্ত) তার গ্রহনকৃত অর্থের পরিমান ৫ লক্ষ ৮২ হাজার ৬৮৫ টাকা, চাইনা ইয়াসমিন ( কম্পিউটার , এমপিও ভুক্ত) তার গ্রহনকৃত অর্থের পরিমাণ ৩ লক্ষ ৯৮ হাজার ৫৮৫ টাকা। কলসনগর উচ্চ বিদ্যালযের ধর্মিয় শিক্ষক আব্দুল জলিল (এমপিও ভুক্ত) তার গ্রহনকৃত অর্থের পরিমান ২ লক্ষ ৯২ হাজার ৭৭৫ টাকা ও বরমহাটি সমবায় উচ্চ বিদ্যালয়ের ভাষা শিক্ষক সবিতা রানী, তার গ্রহনকৃত অর্থের পরিমাণ ৩ লক্ষ ৬৮ হাজার ৭০৫ টাকা। সাত শিক্ষকের মোট গ্রহনকৃত অর্থের পরিমান  ৩০ লক্ষ ৩৮ হাজার ৬৩০ টাকা যা ফেরৎ দেয়ার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রনালয়।
উল্লেখ শিক্ষা মন্ত্রনালয় এসব শিক্ষকদের এমপিও বন্ধ করে এবং অবৈধভাবে এমপিও বাবদ ভোগ করা লাখ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত নেওয়ার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরকে।



আরও খবর

লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

৮ দিন ৮ ঘন্টা ২৯ মিনিট আগে




লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

৮ দিন ১২ ঘন্টা ৫৯ মিনিট আগে