নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

লালপুরে বিএনপির মিছিলে পুলিশের টিয়ারশেল ও লাঠিচার্জ,আহত ১২, আটক দুই

দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে লালপুর উপজেলা বিএনপির ডাকা বিক্ষোভ মিছিলে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপ করেছে। এ সময় কমপক্ষে ১২ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।  এ ঘটনায় রাতে পুলিশ দুই জনকে আটক করেছে। আহতরা হলো আব্দুল মজিদ, আমির হোসেন, আলী আহম্মদ, আনোয়ার হোসেন, জিল্লুর রহমান,জাহাঙ্গীর আলম, জামিরুল ইসলাম, আব্দুর রহিম, খলিল উদ্দিন,আস্তব আলী, আফসার আলী, আব্দুল গনি।

স্থানীয় সূত্রে ও প্রত্যখ্যদর্শিরা জানান, সমাবেশে যোগ দিতে আসা বিএনপি নেতা কর্মীদের সমাবেশে আসতে আওয়ামী লীগের  নেতা কর্মীরা বাধা দেয় এতে বিএনপি নেতা কর্মীরা বিক্ষুব্ধ হয়ে বিকল্প পথে সমাবেশে আসে। সমাবেশের অদুরে গৌরীপুর মোড়ে আওয়ামী লীগ নেতা কর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকে। এতে পরিস্থিতি খারাপ হতে থাকে।
সমাবেশ শেষে মিছিল বের হলে তাদের বাধা দেয় পুলিশ। এ সময় পুলিশ ও বিএনপি নেতা কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় ওই এলাকার দোকান পাট বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রনে এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়।
লালপুর উপজেলা বিএনপির আহবায়ক, সাবেক মন্ত্রী ফজলুর রহমান পটলের ছেলে ডাঃ ইয়াসির আরশাদ রাজন জানান, দেশে চলমান দ্রব্য মূল্যের উর্ধগতি ও রাজনৈতিক হত্যাকান্ডের প্রতিবাদে গৌরিপুরে উপজেলা বিএনপির পূর্ব নির্ধারিত  সমাবেশ ও বিক্ষোভ মিছিল ছিল। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিভিন্ন পয়েন্টে সমাবেশে আসা বিএনপি নেতা কর্মীদের বাধার সৃষ্টি করে। তা সর্তেও শত শত বিএনপি নেতা কর্মীরা বিকল্প পথে সমাবেশে যোগ দেয়। সমাবেশ শেষে মিছিল বের হলে বিনা উস্কানিতে পুলিশ নির্বিচারে টিয়ারশেল নিক্ষেপ ও ব্যাপক লাঠিচার্জ করে। পুলিশের আক্রমনে আমাদের কমপক্ষে ১২ জন নেতা কর্মী মারাত্মকভাবে আহত হয়।
এদিকে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ারুজ্জামান জানান, বিএনপি মিছিল থেকে পুলিশকে লক্ষ করে ইট পাটকেল ছুড়তে থাকে এবং বিক্ষুব্ধরা পুলিশের একটি মাইক্রোবাস ভাংচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে পুলিশ দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে ও লাঠিচার্জ করে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে তিনি দাবি করেন।
বিএনপির সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু, ফজলুর রহমান পটলের মেয়ে এডভোকেট ফারজানা শারমিন পুতুল, গোপালপুর পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম, ইউপি চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু সহ দলের স্থানীয় নেতৃবৃন্দ।

Tag
আরও খবর