কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লালপুরে ট্রাকচাপায় শিশুর করুণ মৃত্যু

আবু তাহলে' লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে মসজিদে নামাজ পড়তে যাওয়ার পথে মিনি ট্রাকের চাপায় কাউসার আহমেদ মাহিন (১০) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত মাহিন নুরুল্লাহপুর গ্রামের মো. কামাল হোসেনের ছেলে এবং নুরুল্লাহপুর দাখিল মাদ্রাসার ইবতেদায়ী শাখার তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২ ডিসেম্বর, ২০২৫) ভোরে, নুরুল্লাহপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে, মাহিন নিয়মিত প্রতিদিনের মতো ফজরের নামাজ পড়তে মসজিদে যাচ্ছিল। এমন সময় দ্রুতগতির একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। আহতাবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ডা. মো. শফিকুল ইসলাম শামীম জানান, মাথায় গুরুতর আঘাত থাকায় মাহিনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেয়ার পথে সকাল সাড়ে ছয়টার দিকে বাঘা এলাকায় তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল আজিজ। এ বিষয়ে লালপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। ঘাতক ট্রাকটিও জব্দ করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Tag
আরও খবর

লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

৮ দিন ৭ ঘন্টা ৫১ মিনিট আগে




লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা

৮ দিন ১২ ঘন্টা ২২ মিনিট আগে