আগস্টের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৪ কোটি ডলার দপ্তরে মাইজভাণ্ডারী আশেকান সোসাইটির উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (দ.) উপলক্ষে জশনে জুলুস ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ঠাকুরগাঁওয়ে ৪২ বোতল ফেনসিডিলসহ দুইজন গ্রেফতার নোয়াখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রীকে জামায়াত নেতা ডেকে নিয়ে ধর্ষণ, ধর্ষণকারী গ্রেপ্তার নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনের জাতীয় সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানকে সংবর্ধনা দিয়েছে নিয়ামতপুর উপজেলা বিএনপি। চন্দনাইশে পুকুরের পানিতে ডুবে মামাতো-ফুফাতো ২ ভাইয়ের করুণ মৃত্যু নালিতাবাড়ীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩২ হাজার টাকা জরিমানা ঝিনাইগাতীতে ভার্মি কম্পোস্ট সার তৈরী, স্থাপন ও ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বিড়ালের মা গ্রেপ্তার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কঠোর ব্যবস্থা নিতে হবে: এমপি রুবেল দলিত জনগোষ্ঠীর উন্নয়নে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ‎বাগেরহাটের দিঘি থেকে কক্সবাজারের সাফারি পার্কে: অনশনের পর নতুন ঠিকানায় ধলাপাহাড় আদমদীঘির চাঁপাপুরে পুলিশ ক্যাম্প উদ্বোধন আদমদীঘিতে অসহায় ও দু:স্থ রোগিদের মাঝে চেক বিতরণ নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ

লালপুরে ছিনতাই হওয়া টাকাসহ ২ ছিনতাইকারী গ্রেফতার

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক নারীর কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার পরপরই অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেলসহ লুণ্ঠিত ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট সকাল ১১টার দিকে মোছা. জেসমিন নাহার (৪০) লালপুরের ডাচ-বাংলা ব্যাংক শাখা থেকে ১ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন। পরে টাকা নিয়ে অটোরিকশাযোগে বাড়ি ফিরছিলেন তিনি। পথে বৈদ্যনাথপুর গ্রামের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রসংলগ্ন সড়কে পৌঁছালে চলন্ত মোটরসাইকেলে থাকা দুই যুবক কৌশলে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় জেসমিন নাহারের অভিযোগের ভিত্তিতে ৬ আগস্ট লালপুর থানায় মামলা করা হয়। এর তদন্তভার দেওয়া হয় এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলামকে। পুলিশ জানায়, নাটোরের পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) ও লালপুর থানার ওসির তত্ত্বাবধানে তদন্তকারী কর্মকর্তা সঙ্গীয় ফোর্স নিয়ে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে অভিযান চালান। অভিযানে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে মো. সবুজ আলী (২০) ও মো. সোহাগ আলী (১৯) নামের দুই যুবককে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং লুণ্ঠিত ১ লাখ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়। লালপুর থানার ওসি শফিকুল ইসলাম পলাশ বলেন, ‘ঘটনার পরপরই আমরা দ্রুত অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করতে সক্ষম হই। লুণ্ঠিত অধিকাংশ টাকাও উদ্ধার করা হয়েছে।
Tag
আরও খবর