*কক্সবাজারের লিংক রোডে চাঞ্চল্যকর সোলাইমান ধলু হত্যা মামলার এজাহারনামীয় ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি হাছনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৫* ময়মনসিংহে শুরু হয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। ইসলামপুরে কাবিখা প্রকল্পের মেয়াদ শেষ হলেও শেষ হয়নি কাজ, সরকারি চাল-গম লুটপাটের অভিযোগ উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

লালপুরে স্যালোচালিত গাড়ির ধাক্কায় ইজিবাইক চালক নিহত, চালক আটক

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুরে দ্রুতগতির স্যালোচালিত গাড়ির ধাক্কায় শাহজাহান (৩৫) নামে এক ইজিবাইক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় স্যালোচালিত গাড়ির চালক সবুজ আলী (২৪)কে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। সোমবার (২৪ আগস্ট) দুপুরে লালপুর-বাঘা আঞ্চলিক মহাসড়কের আট্টিকা আমড়াতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান রাজশাহীর বাঘা উপজেলার গৌরাঙ্গাপুর গ্রামের বাসিন্দা। আটক সবুজ আলী একই উপজেলার চন্ডিপুর গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, বৃষ্টির মধ্যে একটি যাত্রীবাহী ইজিবাইক লালপুরের দিকে যাচ্ছিল। আট্টিকা আমড়াতলা এলাকায় ইজিবাইকটি সড়কের পাশে দাঁড় করিয়ে চালক গাড়ির পর্দা নামাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতিতে আসা একটি স্যালোচালিত গাড়ি ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ইজিবাইক চালক শাহজাহান গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা স্যালোচালিত গাড়ির চালক সবুজ আলীকে আটক করেন এবং পুলিশে খবর দেন। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় সবুজ নামে এক ব্যক্তি পুলিশ হেফাজতে রয়েছেন। অভিযোগ পেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর






লালপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

১৫ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে