নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত ‎রামপালে ২০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, দুই মাদক কারবারি গ্রেপ্তার হাফিজার সভাপতি, হাসান সম্পাদক ও মতি সাংগঠনিক সম্পাদক, আদমদীঘি প্রেসক্লাবের নয়া কমিটি গঠন গৃহবধু হত্যা মামলায় জয়পুরহাটে দু'জনের যাবজ্জীবন কারাদণ্ড যশোরে অতিরিক্ত দামে সার বিক্রি ও কৃষিতে অনিয়মের প্রতিবাদে স্মারকলিপি পেশ মিরসরাইয়ে মাদকবিরোধী গণমিছিল ও সমাবেশ জোরারগঞ্জে অপূর্ব জুয়েলার্সের উদ্বোধন কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা দৈনিক খবর পত্রের বড়লেখা প্রতিনিধি খলিলুর রহমান এর পিতার ২২ তম মৃত্যুবার্ষিকী পালিত

বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে

আবু তালেব, লালপুর (নাটোর) প্রতিনিধি : নাটোরের লালপুর উপজেলার কৃতী সন্তান, একাত্তরের শব্দসৈনিক, মুক্তিযোদ্ধা ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিশুসাহিত্যিক আখতার হুসেন আর নেই। শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পারিবারিক সূত্রে জানা যায়, আখতার হুসেন ১ নভেম্বর ১৯৪৫ সালে নাটোরের লালপুর উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের নুরুল্লাপুর গ্রামে জন্মগ্রহণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মৃত্যুকালে দুই পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিজ্ঞাপন শিশুসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ২০১২ সালে বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। বাংলা একাডেমির তালিকায় তার নাম শিশুসাহিত্য শাখার পুরস্কারপ্রাপ্ত হিসেবে রয়েছে। ছড়া, গল্প, গান ও শিশুসাহিত্যের বিভিন্ন শাখায় তার উল্লেখযোগ্য অবদান রয়েছে। মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে প্রচারিত তার লেখা গানও ব্যাপকভাবে পরিচিতি লাভ করে। লালপুরে বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে গুণীজন সংর্বধনা লাভ করেছেন। তার মৃত্যুতে লালপুরসহ নাটোরের সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন তার স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী, সাহিত্যপ্রেমী ও স্থানীয়রা। এদিকে, আখতার হুসেনের শেষ ইচ্ছা (অসিয়ত) অনুযায়ী তার নিজ গ্রামের মাটিতে দাফনের দাবি জানিয়েছেন নুরুল্লাপুর গ্রামের আত্মীয়স্বজন ও স্থানীয়রা। তারা মরহুমের লাশ নিজ গ্রামে এনে স্থানীয় কবরস্থানে দাফনের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
Tag
আরও খবর

লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

২ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে