কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

লোহাগাড়ায় হত্যা মামলার আসামী আটক।

মুন্সি শাহাব উদ্দিন, লোহগাড়া ( চট্টগ্রাম)। 

 হত্যা জঘন্যতম অপরাধ। এমনই এক হত্যা মামলার আসামীকে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ। আটককৃত আসামীর নাম মোঃ রায়হান ( ৩৩)। তার বাড়ী চুনতি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সিকদার পাড়ায় এবং পিতার নাম আব্দুল শুক্কুর প্রকাশ বান্টু মিয়া। ২৬ ডিসেম্বর মঙ্গলবার রাত ১০ টার দিকে চুনতির লম্বা শিয়া এলাকা হতে পুলিশ তাকে আটক করতে সক্ষম হয়। মোঃ রায়হান চুনতির কৃষক আবু জাহেদ হত্যা মামলার ৪নং এজাহারভুক্ত আসামী। প্রশাসনের চক্ষু ফাঁকি দিয়ে বহুদিন ধরে সে পাহাড়ী এলাকায় আত্বগোপনে ছিল। লোহাগাড়া থানা পুলিশ গোপন সংবাদ প্রাপ্তে অভিযান পরিচালনা করে হাতেনাতে অস্ত্র সহ তাকে আটক করতে সক্ষম হয়। আটককৃত রায়হান বিভিন্ন অপকর্মের হোতা বলে জানা যায়।তার নামে একাধিক ফৌজদারী মামলা রয়েছে বলে ওসি লোহাগাড়া থানা  জানান। আজ ২৭ ডিসেম্বর বুধবার তাকে বিজ্ঞ আদালতে সৌপর্দ করা হয়।    

     ঘটনার বিবরণে জানা যায়, ২০২২ সালের ৩০ ডিসেম্বর রাতে বাড়ি ফেরার পথে চুনতি ইউনিয়নের সাতগড় ছড়া ব্রিজ সংলগ্ন এলাকায় একদল সন্ত্রাসী আবু জাহেদকে ধারালো অস্ত্র দিয়ে জখম করে। ঘটনার পর জাহেদের স্ত্রী উর্মি সোলতানা সাদিয়া সাদেকা বাদী হয়ে থানায় এজাহার দায়ের করেন। এজাহারে স্থানীয় মোঃ হারুন (৪২), মোঃ জাহেদ (২৮),ওমর ফারুক (৩২) ও মোঃ রায়হানকে (৩৩) আসমি করা হয়। ২০২৩ সালের ৩রা জানুয়ারী সন্ধ্যায় কৃষক আবু জাহেদ চট্টগ্রাম শহরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোক গমন করেন। নিহত আবু জাহেদ লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের সাতগড় নয়া পাড়ার মৃত সাহাব মিয়ার পুত্র।’

আরও খবর