কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মাধবপুরে ট্রাক চাপায় সিএনজি যাত্রী নিহত

ঢাকা সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুরে ট্রাক চাপায় সিএনজি যাত্রী হামিদ মিয়া (৩৩) নিহত হয়েছে। আহত হয়ে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় ভর্তি আছে আরো ২ যাত্রী। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আজ সোমবার ০১লা জানুয়ারি ২৪ইং সকাল অনুমান ০৬.০০ ঘটিকার সময় উপজেলার জগদীশপুর তেমুনিয়া গ্লোবাল লিংক সিএনজি পাম্পের সামনে রেজিস্ট্রেশন নাম্বারবিহীন মাধবপুরগামী সিএনজিকে অজ্ঞাতনামা ট্রাক চাপা দেয়। এসময় সিএনজিতে থাকা চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের মৃত মফিজুলের ছেলে হামিদ ঘটনাস্থলে মারা যায়। গোয়াছনগর গ্রামের হাকী আব্দুল এর ছেলে রিপন (২৪) ও কমলপুর গ্রামের রনি মিয়া (২০)কে স্থানীয় লোকজন আহত অবস্থায় মাধবপুর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে  প্রাথমিক চিকিৎসা শেষে বি-বাড়িয়া সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সড়কে যান চলাচল স্বাভাবিক আছে। দুর্ঘটনায় কবলিত সিএনজি গাড়ি ও মৃতদেহ শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশ হেফাজতে আছে ভারপ্রাপ্ত কর্মকর্তা বদরুল কবির জানিয়েছেন।

Tag
আরও খবর

মাধবপুরে সাংবাদিক মিজান গ্রেপ্তার।

৬৭২ দিন ১৮ ঘন্টা ৩৮ মিনিট আগে