মাগুরায় কর্মরত একজন অতিরিক্ত পুলিশ সুপার সহ বাংলাদেশ পুলিশের তিনজন অতিরিক্ত পুলিশ সুপার ও ছয়জন সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
২৬ জুলাই পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমের সই করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ রদবদল করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার এ এস এম মুক্তারুজ্জামানকে কুড়িগ্রামে, ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদকে পিবিআই, লিয়েন শেষে পুলিশ সদরদপ্তরে রিপোর্টকৃত অতিরিক্ত পুলিশ সুপার মো. রিফাত বাশার তালুকদারকে পুলিশ সদরদপ্তরে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. আবদুল হাদীকে সিআইডিতে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. তানভীর রহমানকে বগুড়ার গাবতলী সার্কেলে, ডিএমপির এসি রাজিব গাইনকে এপিবিএনে, সিআইডির সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-মামুনকে খুলনা পিটিসি, র্যাবের সহকারী পুলিশ সুপার মো. আসিফ হোসেনকে বগুড়ার আদমদিঘী সার্কেলে ও ব্রাহ্মণবাড়িয়া সরাইল সার্কেলের এএসপি তপন সরকারকে র্যাবে পদায়ন করা হয়েছে।
৯৩ দিন ১৮ ঘন্টা ৪ মিনিট আগে
২৪৮ দিন ২৩ ঘন্টা ৩৩ মিনিট আগে
২৭২ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে
২৭৩ দিন ৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৮১ দিন ৯ ঘন্টা ১০ মিনিট আগে
৩২৫ দিন ১০ ঘন্টা ৭ মিনিট আগে
৩৮০ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে
৩৮৭ দিন ২০ ঘন্টা ১২ মিনিট আগে