কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিরসরাইয়ে মামলাবাজের বিচারের দাবীতে মানববন্ধন ও গনস্বাক্ষর কর্মসূচী

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে মামলাবাজ, ভূমিদস্যু, চাঁদাবাজ আবুল কালাম মিয়া চাঁনের উপযুক্ত বিচারের দাবীতে গনস্বাক্ষর কর্মসূচী ও মানববন্ধন করেছে ধুম ইউনিয়নের জনসাধারন। আবুল কালাম মিয়া চাঁন উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মোবারকঘোনা গ্রামের ফয়েজ উল্ল্যাহ মাস্টারের পুত্র। শনিবার উপজেলার ধুম ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এই মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। মানববন্ধনে ভুক্তভোগী ও স্থানীয় শতশত লোক অংশ নেন। এসময় আবুল কালাম মিয়া চাঁনের উপযুক্ত বিচার দাবীতে প্রায় ৩ শত জন গনস্বাক্ষর করেন।
মানববন্ধনে অংশ নেওয়া মোজাম্মেল হোসেন, নুরুল আবছার, মিনহাজুল করিম, হারুন অর রশিদ ও আনোয়ার হোসেন জানান,  আবুল কালাম মিয়া চাঁন এক মূর্তিমান আতঙ্কের নাম। কোন কারন ছাড়া বিনা অপরাধে আমাদের এলাকার অসংখ্য মানুষ এই মামলাবাজের ভিত্তিহীন মামলার আসামী। তার দখলবাজী আর চাঁদাবাজীর সঙ্গী না হলেই এলাকার নিরিহ নিরপরাধ মানুষকে দেওয়া হয় মামলা।
স্থানীয় বাসিন্দা আবদুল মান্নান, জহির উদ্দিন ভূঁইয়া, ওমর ফারুক, শহীদুল ইসলাম ও দিদার আলম বলেন, আবুল কালাম মিয়া চাঁনের হুমকি, জুলুম আর অত্যাচারে আমরা এলাকাবাসী অতিষ্ঠ। আমরা চাই না আর কোন নিরিহ নিরপরাধ এলাকাবাসী তার অত্যাচার, জুলুমের শিকার হয়। আমরা এই মামলাবাজের অতীত সকল কৃতকর্মের এবং জুলুমের বিচার চাই।
মানববন্ধনে অংশ নেওয়া ফয়েজ উল্ল্যাহ, সাইফুল ইসলাম, ইকবাল হোসেন, ইব্রাহীম বাহার ও ইমাম উদ্দিন বাবলু জানান, প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তাদের কাছে আমাদের আকুল আবেদন এই মামলাবাজ যেন আর কোন নিরপরাধ মানুষের হয়রানীর কারণ না হয়। আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।

Tag
আরও খবর