কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সুফিয়া বাজার জিয়া স্মৃতি সংসদ লংবার ফুটবল টুর্ণামেন্ট চ্যাম্পিয়ন রহমতাবাদ একতা যুব সংঘ

মিরসরাই উপজেলার মিঠানালা ইউনিয়নের সুফিয়া বাজার জিয়া স্মৃতি সংসদ লংবার ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন হয়েছে। খেলায় রহমতাবাদ একতা যুব সংঘ ১-০ গোলে গণিটোলা স্পোর্টিং ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলায় সেরা গোল কিপার নির্বাচিত হন রহমতাবাদ একতা যুব সংঘের ফোরকান, সেরা খেলোয়াড নির্বাচিত হন গণিটোলা স্পোর্টিং ক্লাবের শোয়াইব, ম্যান অব দ্য ফাইনাল রহমতাবাদ একতা যুব সংঘের আরিফ ও সেরা দর্শক সুমন। শুক্রবার বিকালে সুফিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক নুরুল আমিন।
খেলা শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠান টুর্ণামেন্ট আয়োজক কমিটির অন্যতম ও চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক তারেকুল ইসলামের সঞ্চালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠানালা ইউনিয়ন বিএনপি নেতা তারেক মেম্বার, এমএ মনসুর বাবলু, আনোয়ার হোসেন, কাটাছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন, মিঠানালা ইউনিয়ন বিএনপি নেতা রফিউর জামানসহ ইউনিয়ন বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
টুর্ণামেন্টের সার্বিক সহযোগিতায় ছিলেন সাদেক, রনি, তপু, সিহাব, আজিজ, সোহান, নাহিদ, সাকিব, রাকিব, শুভ, নোমান, আসিফ, রাহুল ও ফাহাদ।
সুফিয়া বাজার জিয়া স্মৃতি সংসদ লংবার ফুটবল টুর্ণামেন্টের আয়োজক কমিটির অন্যতম তারেকুল ইসলাম বলেন, ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মাদক ছেড়ে খেলতে চল-এই শ্লোগানে গত ১০ জানুয়ারি শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে লংবার ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। খেলায় উপজেলার ৮ টি দল অংশগ্রহণ করে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে এবং স্মার্ট ফোন আসক্তি থেকে দূরে রাখতে খেলাধূলার কোন বিকল্প নেই। তারই ধারাবাহিকতায় এই খেলার আয়োজন করা হয়েছে।

Tag
আরও খবর