কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মিঠাপুকুরে বিএনপি ও আওয়ামীলীগের পাল্টাপাল্টি কর্মসূচি,সক্রিয় ভূমিকায় প্রশাসন


রংপুরের মিঠাপুকুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি) ও বাংলাদেশ আওয়ামীলীগের পাল্টাপাল্টি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির পূর্বে বাংলাদেশ কৃষকলীগ মিঠাপুকুর উপজেলা শাখার আয়োজনে ঢাকা-রংপুর মহাসড়কে বিক্ষোভ মিছিল করেন। উপজেলা বিএনপির আয়োজনে ঢাকা-রংপুর মহাসড়কে বিক্ষোভ কর্মসূচির কথা থাকলেও যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণের কারণে বিক্ষোভ মিছিল করতে পারেনি। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণে দিনব্যাপি পুলিশের ভূমিকা ছিলো চোখে পড়ার মতো।

মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির আয়োজনে ভোলা ও নারায়ণগঞ্জে বর্বরোচিত হত্যা কান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন। একই সাথে উপজেলা কৃষকলীগের আয়োজনে বাংলার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রুপ প্রকল্প বাস্তবায়নে কৃষকের ভূমিকা সম্পর্কে সমাবেশ,র‌্যালী ও আলোচনা সভার ডাক দেয়।

বাংলাদেশ কৃষকলীগের উপজেলা শাখার আয়োজনে বেগম রোকেয়া অডিটেরিয়ামের সামনে বিকাল ৩টায়  উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা বিষয়ক উপ-কমিটির সদস্য ও বিশিষ্ট্য মিডিয়া ব্যক্তিত্ব রাশেক রহমান।

অপরদিকে জনপ্রতিনিধিত্ব গণবিরোধী স্বৈরাচারী সরকার কর্তৃক জ্বালানী তেল, ভোজ্য তেল,সার চালসহ,সকল পণ্যের মূল্যবৃদ্ধি,পরিবহন খাতে ভাড়া বৃদ্ধি অসহনীয় লোডশেডিং,ভোলা ও নারায়ণগঞ্জে বর্বরোচিত হত্যা কান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেন।উপজেলার বণিক সমিতির পূর্ব পাশে আব্দুল কাদের রুনুর চাতালে বিকাল সাড়ে ৪টায় মিঠাপুকুর উপজেলা বিএনপির আহবায়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সদস্য সচিব আনিছুর রহমান লাকু,সিনিয়র যুগ্ম আহবায়ক আফছার আলী,সাজেদুর রহমান রানাসহ প্রমূখ।


 
Tag
আরও খবর