মিঠাপুকুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ
শামীম রানা,মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের মিঠাপুকুর উপজেলায় “শান্তি শৃক্সখলা উন্নয়ন,নিরাপত্তায় সর্বত্র আমরা”এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে উপজেলার বেগম রোকেয়া অডিটেরিয়ামে ১৭টি ইউনিয়নের আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের নিয়ে উপজেলা আনসার ও ভিডিপির আয়োজনে অনুষ্ঠিত হয়।
উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা প্রবীর কুমার রায়ের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কোষাধাক্য,রংপুর-২৩ মিঠাপুকুর-৫ আসনের সাংসদ এইচ এন আশিকুর রহমান।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট হাফিজ আল মোয়াম্মার গাদ্দাফী(অতিরিক্ত দায়িত্ব)।এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুল ইসলাম,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, পল্লী ও উন্নয়ন মমিনুল ইসলাস সহ প্রমূখ।
বার্তা প্রেরক
শামীম রানা
মিঠাপুকুর (রংপুর)প্রতিনিধি
তারিখঃ ১৭.১১.২০২২
মোবাইল ০১৭৪৪-৮৯৬৫৮৮
১০৬০ দিন ১৫ ঘন্টা ৯ মিনিট আগে
১০৭০ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে
১০৭৪ দিন ১৭ ঘন্টা ২৫ মিনিট আগে
১০৭৭ দিন ২০ ঘন্টা ১৬ মিনিট আগে
১০৮৬ দিন ১৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
১০৯২ দিন ১৬ ঘন্টা ২ মিনিট আগে
১১০৯ দিন ১৭ ঘন্টা ৬ মিনিট আগে
১১১১ দিন ১০ ঘন্টা ৪৮ মিনিট আগে