কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মোংলায় ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক বিচ্ছিন্নের দাবীতে বিক্ষোভ সমাবেশ


ফিলিস্তিনে মুসলমানদের ওপর ইসরায়েলের বর্বর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ধর্মপ্রাণ মুসল্লিরা। শুক্রবার (২১ মার্চ) জুমার জামাজ শেষে পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল নিয়ে তারা শেখ আব্দুল হাই সড়কের শাপলা চত্বরে সমাবেশে জড়ো হন। 

বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ ধ্বনিতে প্রকোম্পিত হয়ে উঠে কোনাবাড়ী এলাকা। এ সময় মুসল্লিরা ‘দুনিয়ার মজলুম এক হও লড়াই করো’, ‘ওহুদের হাতিয়ার গর্জে ওঠো আরেকবার’, বিশ্ব মুসলিম ঐক্য গড়, ফিলিস্তিন স্বাধীন করো’ ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভ সমাবেশে তাদের হাতে হামলার প্রতিবাদে বিভিন্ন প্ল্যাকার্ডও দেখা যায়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তরা ইসরায়েলের পণ্য বয়কটসহ বিশ্বের সব মুসলিম রাষ্ট্রকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে বলেন, নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে। তাকে গণহত্যার অপরাধে আন্তর্জাতিক আদালতে গ্রেফতার করতে হবে। দেশের সব মুসলিম রাষ্ট্রকে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।

এ ছাড়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ইসরায়েলের সঙ্গে সব ধরনের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বিছিন্ন করার আহ্বান জানানো হয় সমাবেশ থেকে।

এ সময় বক্তব্য রাখেন- হাফেজ মাওলানা রুহুল আমীন, মাওলানা রেজাউল করিম, সুপ্রিম কোর্টের সহকারী অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান ও মাওলানা তৈয়েবুর রহমানসহ অন্য আলেম ওলামারা।



আরও খবর