কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সুন্দরবনের পক্ষিরচরে আট‌কে পড়া ৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড

চিত্রঃ সুন্দরবনের অদূরে আটকে পড়া জেলে


সুন্দরবনের পক্ষিরচরে ফিশিং ট্রলার গ্রাউন্ডিং হয়ে আটকে পড়া ৭ জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। রবিবার (২৩ মার্চ) বিকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, রোববার ভোর ৪টায় এমভি মায়ের দোয়া নামক একটি ফিশিং ট্রলার সাগর থেকে মৎস্য আহরণ শেষে ফেরার পথে সুন্দরবনের কচিখালীর পক্ষিরচর এলাকায় ডুবোচরে আটকে যায়। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে কোস্টগার্ড পশ্চিম জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট কচিখালী থেকে ৪ সদস্যর একটি উদ্ধারকারী দল দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকারী দল অভিযান পরিচালনা করে ট্রলারে আটকে পড়া ৭ জেলেকে নিরাপদে উদ্ধার করে তাদের আউটপোস্ট কচিখালীতে নিয়ে আসে। আঘাতপ্রাপ্ত জেলেদের কোস্টগার্ডের মেডিক্যাল টিম প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা প্রদান করে এবং বর্তমানে তারা সবাই সুস্থ রয়েছেন।’

উদ্ধার জেলেরা হলেন, রহিম হাওলাদার (৪২), এনাম ফকির (৪৫), শাহ আলম শিকদার (৪০), শহিদুল হাওলাদার (৪০), সালাম হাওলাদার (৪০), মোসা হাওলাদার (১৮) ও আজিজুল হাওলাদার (২০)। তাদের সবার বাড়ি বাগেরহাটের শরণখোলা থানার বিভিন্ন গ্রামে।

তিনি আরও বলেন, ‘পরবর্তীতে উদ্ধার জেলেদের মালিকপক্ষের সমন্বয়ে অপর একটি ফিশিং বোটে হস্তান্তর করা হয়।’

আরও খবর