কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মোংলায় বিএনপির ২২ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা এনসিপি নেতার

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


মোংলায় পৌর বিএনপির আহ্বায়ক, সাবেক মেয়র মোঃ জুলফিকার আলীসহ ২২ জন বিএনপি নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এনসিপির শ্রমিক সংগঠনের নেতা মোঃ তিতুমীর চোকদার মঙ্গলবার রাতে মোংলা থানায় এ মামলাটি দায়ের করেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনিসুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করলেও এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের আমলে মোংলা বন্দরের শ্রমিক সংগঠনটি দলীয় নিয়ন্ত্রণে ছিল এবং সাধারণ শ্রমিকদের স্বার্থের বিরুদ্ধে কাজ করত। সম্প্রতি ছাত্র-জনতার এক অভ্যুত্থানের সুযোগে বিএনপি নেতা জুলফিকার আলী সংগঠনের নেতৃত্ব দখলে নেন। ২৯ এপ্রিল এনসিপি-সমর্থিত শ্রমিক সংগঠনের একটি সভার ঘোষণার প্রেক্ষিতে, আগের দিন সভার প্রস্তুতির সময় বিএনপি-সমর্থিত শ্রমিকরা হামলা ও ভাংচুর চালায় বলে অভিযোগ করা হয়।

ঘটনার দিনে উভয় পক্ষ একই স্থানে সমাবেশ আহ্বান করে, ফলে শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়। এরপর সংঘর্ষে একাধিক শ্রমিক আহত হন। উভয় পক্ষ তখন থানায় অভিযোগ দিলেও তাৎক্ষণিকভাবে কোনো মামলা হয়নি। প্রায় তিন সপ্তাহ পর এই মামলা দায়ের হয়, যেখানে নারী নেত্রী রিয়া পারভীনকে শ্লীলতাহানির অভিযোগও আনা হয়।

এ মামলায় জুলফিকার আলীসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের ২২ জন নেতা-কর্মীর নাম উল্লেখ করা হয়েছে। বিএনপি নেতা জুলফিকার আলী দাবি করেছেন, তাঁর জনপ্রিয়তা ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করতেই এ মামলায় তাঁদের জড়ানো হয়েছে।

মামলার প্রতিবাদে বুধবার দুপুরে মোংলা প্রেস ক্লাবে এক জরুরি সংবাদ সম্মেলনে পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ এমরান হোসেন লিখিত বক্তব্যে মামলাটিকে ‘প্রতিহিংসামূলক’ ও ‘প্রায়েজিত’ বলে আখ্যা দেন। তিনি দ্রুত মামলা প্রত্যাহারের দাবি জানান এবং হুঁশিয়ারি উচ্চারণ করেন যে, তা না হলে স্থানীয় বিএনপি কঠোর আন্দোলনের পথে যাবে।

এছাড়া মঙ্গলবার রাত ও বুধবার বিকেলে শহরে দু’দফায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বিএনপি। এতে মোংলার রাজনৈতিক পরিবেশ আরও উত্তপ্ত হয়ে উঠছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।


আরও খবর