কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

সুন্দরবনে বিষ দিয়ে ধরা মাছ সহ নৌকা আটক

ছবি সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


সুন্দরবনের খাল থেকে বিষ দিয়ে ধরা মাছসহ একটি ডিঙ্গি নৌকা জব্দ করা হয়েছে। নৌকা থেকে আরো উদ্ধার করা হয়েছে বিষের বোতল সহ হরিণ শিকারের ফাঁদও।  

পূর্ব সুন্দরবন বিভাগের চাঁদপাই রেঞ্জের জোংড়া টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, বনের বড় বরকত খালে বুধবার বিকেলে নিয়মিত টহল দিচ্ছিল বনপ্রহরীরা।  ওই সময় অভিযানকারীদের উপস্থিতি টের পেয়ে জেলেবেশে দুর্বৃত্তরা বনের গহীনে পালিয়ে যায়।

পরে দুর্বৃত্তদের ফেলে যাওয়া নৌকায় তল্লাশী চালিয়ে তিন বোতল রিপকর্ড নামক কীটনাশক (বিষ) ও বিষ মিশ্রিত কয়েক কেজি চিংড়ি মাছ জব্দ করা হয়। এছাড়াও নৌকা থেকে উদ্ধার করা হয় দুই বান্ডেল হরিণ শিকারের নাইলনের ফাঁদ। বিষ মিশ্রিত মাছ তাৎক্ষণিক মাটিতে পুতে ফেলা হয় বলে জানানো হয়েছে।এবং আটক নৌকাটি বনবিভাগের সংশ্লিষ্ট স্টেশনে রাখা হয়েছে।

আরও খবর