কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

‎মোংলায় নৌ পুলিশের স্পিড বোটে আগুন, আহত ১

ছবি সংগৃহীত


‎মোংলায় নৌপুলিশের স্পিড বোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে এক নৌ পুলিশ সদস্য আহত হয়েছেন। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় মোংলার দিগরাজ এলাকার পশুর নদীতে এ ঘটনা ঘটে।

‎

‎মোংলা নৌ পুলিশ জানায়, ঢাকা থেকে আসা তাদের অ্যাডিশনাল ডিআইজির আগমন উপলক্ষে বুধবার সন্ধ্যায় নৌপুলিশের হাই-স্পিড বোটটি নিয়ে চালকসহ দুই পুলিশ সদস্য জ্বালানি তেল সংগ্রহের জন্য মোংলা উপজেলার দিগরাজ বাজুয়া ঘাটে যান। পরে ওই ঘাটে নোঙর করে জ্বালানি তেল নেওয়ার পর, বোটটি চালু করার সময় ব্যাটারির সংযোগস্থলে স্পার্ক সৃষ্টি হয়ে হঠাৎ বোটে আগুন ধরে যায়। জ্বালানি তেলের উপস্থিতিতে আগুন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে।

‎

‎এ ঘটনায় তড়িঘড়ি করে নামার সময় একজন বোটের সাতার কেটে কিনারে উঠতে সক্ষম হলেও চালক কাজী মাহবুব (২৮) আগুনে পুড়ে আহত হন। তাকে প্রথমে মোংলা বন্দর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

‎

‎এ বিষয়ে মোংলা নৌপুলিশের ওসি এ এইচ এম লুৎফার কবির গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে জ্বালানি তেল থাকায় মুহুর্তের মধ্যে বোটটি পুড়ে যায়।


‎

আরও খবর