চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী

ছবি সংগৃহীত

‎
‎ইটের উৎপাদন ও ব্যবহার কমিয়ে পরিবেশ রক্ষায় বিকল্প নির্মাণসামগ্রী ব্যবহারের ওপর জোর দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, আগামী দিনে গ্রামীণ জনপদে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়ানো হবে।
‎
‎রোববার বিকেলে মোংলা উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্র মানুষের মধ্যে বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‎
‎পরিবেশ ও বন রক্ষায় ইটের ব্যবহার কমানোর পাশাপাশি সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার, বন্যপ্রাণী হত্যা এবং পলিথিন-প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেছেন, ইটের উৎপাদন ও ব্যবহার কমিয়ে পরিবেশবান্ধব ব্লকের ব্যবহার বাড়াতে হবে।
‎
‎শেখ ফরিদুল ইসলাম বলেন, “আগামীতে গ্রামীণ জনপদে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব ব্লক ব্যবহার করা হবে। ইটের উৎপাদন ও ব্যবহার কমিয়ে ব্লকের ব্যবহার বাড়াতে হবে।”
‎
‎দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দুর্নীতিকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যাবে না। দুর্নীতি করে নামাজ বা ইবাদত করলেও তা কোনো কাজে আসবে না।
‎
‎সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের বিষয়ে তিনি বলেন, বিষ দিয়ে মাছ শিকার একটি জঘন্য অপরাধ। কোনো এলাকায় বিষ দিয়ে মাছ শিকারকারী বা ‘বিষ দস্যু’ ধরা পড়লে সংশ্লিষ্ট এলাকার বন কর্মকর্তাকেও জবাবদিহির আওতায় আনতে হবে। যারা এ ধরনের অপকর্ম করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বন্যপ্রাণী হত্যা থেকেও সবাইকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
‎
‎সুন্দরবনের দুবলার চরে জেলেদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার উদ্যোগ তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, এবার প্রথমবারের মতো সেখানে জেলেদের জন্য ভাসমান হাসপাতাল ও ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে।
‎
‎পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধের আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব বর্জ্যের কারণে মানুষ ও সুন্দরবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিবেশ রক্ষায় পলিথিন ও প্লাস্টিক বর্জন করতে হবে।
‎
‎অনুষ্ঠানে মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমী, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এসএম মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী নাবিদুল ইসলাম, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ইশরত জাহান এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

‎
আরও খবর




মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত

৪ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে