চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত

ছবি সংগৃহীত

‎
‎‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা, পুরস্কার বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
‎
‎বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে উপজেলার শেলাবুনিয়া থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি মোংলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় শেলাবুনিয়ায় গিয়ে শেষ হয়।
‎
‎পরে স্থানীয় সেন্ট পলস মিশনারি হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অর্থিতা হাওলাদার।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেন্ট পলস ক্যাথলিক চার্চের পালক পুরোহিত ধর্মযাজক ফিলিপ মণ্ডল, সহ-পালক পুরোহিত ধর্মযাজক রিপন সরদার এবং কারিতাস এসডিডিবি প্রকল্পের জেপিও রবিন গোলদার।
‎
‎কারিতাস বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় আটটি ক্লাবের প্রবীণ সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে অর্থিতা হাওলাদার বলেন, আগামী প্রজন্মের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে যে প্রবীণরা সমাজের বোঝা নন। তাঁদের বুদ্ধি, জ্ঞান ও প্রজ্ঞা থেকে নতুন প্রজন্ম শিক্ষা নিতে পারে।
‎
‎তিনি বলেন, প্রবীণদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নবীনরা ভবিষ্যতে বিভিন্ন বাধা মোকাবিলা করে আরও এগিয়ে যেতে পারবে।
‎
‎আলোচনা সভা শেষে বিভিন্ন খেলাধুলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। একই সঙ্গে প্রবীণ সদস্যদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

‎
আরও খবর




মোংলায় বিশ্ব প্রবীণ দিবস পালিত

৪ দিন ৭ ঘন্টা ৩ মিনিট আগে