বাগেরহাট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে আবারও মোরেলগঞ্জ থানার মোঃ সাইদুর রহমানকে নির্বাচিত করা হয়েছে। এই নিয়ে জেলায় ৩য় বারের মতো তিনি এ গৌরব অর্জন করেন। জেলার ৯টি থানার ৯ জন অফিসার ইনচার্জের মধ্যে তিনি এ গৌরব অর্জন করেন।
বাগেরহাট জেলার পুলিশ সুপার কে.এম. আরিফুল হক ( পিপি এম) এর সভাপতিত্বে বুধবার (৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত ২০২২ সালের আগস্ট মাসের মাসিক কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে মোরেলগঞ্জ থানার মোঃ সাইদুর রহমানকে পুরস্কৃত করেন। এ সময় উপস্হিত ছিলেন অতিঃ পুলিশ সুপার (অপরাধ), অতিঃ পুলিশ সুপার (সদর সার্কেল), অতিঃ পুলিশ সুপার (মোরেলগঞ্জ সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার (মংলা সার্কেল) সহ সকল থানার অফিসার ইনচার্জ এবং ফাঁড়ি ও ক্যাম্পের আই.সি গণ।
মোঃ সাইদুর রহমান,( অফিসার ইনচার্জ) মোরেলগঞ্জ থানা ৩য় বারের মতো বাগেরহাট জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনীত হওয়ায় মোরেলগঞ্জ থানার সকল অফিসার এবং ফোর্সদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
১০২৬ দিন ১৮ ঘন্টা ১০ মিনিট আগে
১০৩৭ দিন ১৬ ঘন্টা ৫৯ মিনিট আগে
১০৭৫ দিন ২০ ঘন্টা ৪৯ মিনিট আগে
১০৭৭ দিন ১৭ ঘন্টা ২০ মিনিট আগে
১০৭৭ দিন ১৭ ঘন্টা ২২ মিনিট আগে
১০৭৮ দিন ২৮ মিনিট আগে
১০৭৮ দিন ১৭ ঘন্টা ১৯ মিনিট আগে
১০৮০ দিন ১২ ঘন্টা ৫৯ মিনিট আগে