কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

মোরেলগঞ্জে পাগলী হলেন মা, বাবা হলোনা কেউ


বাগেরহাটের মোরেলগঞ্জে পল্লীতে এক পাগলী ফুটফুটে এক শিশু কন্যা সন্তান জন্ম দিয়েছে। তবে এ সন্তানের বাবার পরিচয় পাওয়া যায়নি। এ সন্তানের বাবা কে-এ নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। সোমবার ( ১২ জুন) সকালে উপজেলার  নিশানবাড়িয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।  খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাগলীর  জন্ম দেওয়া এ  শিশুটিকে দেখতে গিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার জানান, বর্তমানে শিশুটি ও তার মা চিকিৎসাধীন রয়েছে।  মাও শিশু দুজনেই সুস্থ  রয়েছে।  পরিপূর্ণ সুস্থ হলে বিষয়টি নিয়ে আমরা উপজেলা প্রাশাসনের পক্ষ থেকে পরবর্তীতে সিদ্ধান্ত নেব, শিশুটিকে সুন্দর একটি পরিবেশ দেয়ার চেষ্টা করব। এ সময় তার সাথে ছিলেন উপজেলা  প্রকল্প  বাস্তবায়ন কর্মকর্তা  আব্দুল্লাহ  আল জাবের।


 স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম জানান, ঘটনাটি ঘটেছে উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের একটি গ্রামে। মা হওয়া পাগলীর নাম আসমা। স্থানীয় একটি বাড়িতে পাগলী এই সন্তান জন্ম দেন।  এদিকে, উপজেলা শিশু কল্যাণ বোর্ড সভাপতি  ও উপজেলা নির্বাহী অফিসার  এসএম তারেক সুলতান  জানান,  ইতোমধ্যে ফুটফুটে  এ শিশুটিকে দত্তক নেওয়ার  আবেদন  এসেছে ; আগামী রোববার  শিশুটিকে দত্তক দেওয়া হবে বলে তিনি জানান।এ সময় মা ও শিশুটি  হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে  থাকবে বলেও উপজেলা নির্বাহী অফিসার  জানান। 

Tag
আরও খবর
মোরেলগঞ্জে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক

১০২৬ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে


মোরেলগঞ্জে ডিবেটিং ক্লাবের উদ্বোধন

১০৩৭ দিন ১৭ ঘন্টা ৩৪ মিনিট আগে



মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

১০৭৭ দিন ১৭ ঘন্টা ৫৫ মিনিট আগে


মোরেলগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

১০৭৭ দিন ১৭ ঘন্টা ৫৭ মিনিট আগে