‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ ‎মোংলায় র‍্যাবের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার সারের সংকট নেই,বিদ্যুৎ,গ্যাস সমস্যার বিষয়ে সরকার অবগত আছে - জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় আল হিদায়া একাডেমির ৩২জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা শার্শায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ আয়োজনে উদযাপন উলিপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত কুতুবদিয়া নৌ রুটে সি-ট্রাক চলাচল বন্ধ,যাত্রীদের দুর্ভোগ উলিপুরে নজরুল বর্ষ উপলক্ষে স্কুল ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মৌলভীবাজারে সম্ভ্রম বাঁচাতে চলন্ত টমটম থেকে লাফ, কলেজছাত্রী আহত, আটক ২ অনুপ্রেরণার এক সুন্দর অধ্যায়—দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে বিশেষ কর্মশালা বন উজাড় ও আবাসস্থল ধ্বংসে লোকালয়ে আসছে বন্যপ্রাণী, শ্রীমঙ্গলে এক মাসে ২০ বন্যপ্রাণী উদ্ধার মধুপুরে ৩ দিন পর উদ্ধার অসহায় লক্ষ্মী দাস: প্রয়াসের উদ্যোগে সন্তানসহ বাড়ি প্রত্যাবর্তন নন্দীগ্রামে শ্রমিকদের দিয়ে রাস্তার উদ্বোধন করিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন এমপি মোশারফ তিন মাস পর ১ সেপ্টেম্বর থেকে সুন্দরবনের দুয়ার খুলছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্য সচিব স্মৃতি নাগেশ্বরীতে ছাত্রীকে উত্ত্যক্তের দায়ে যুবকের কারাদণ্ড: এসিল্যান্ডের বিচার নিয়ে আইনি বিতর্ক কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয়

মোরেলগঞ্জে পাঁচ দফা দাবিতে দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা ও কর্মচারীদের কর্মবিরতি


জনবল কাঠামো এবং নিয়োগবিধি বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষে অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

১২ সেপ্টেম্বর সোমবার থেকে ১৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশের ন্যায় মোরেলগঞ্জেও ৪ দিন অর্ধদিবস করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি কর্মসূচি পালন করবেন  বলে জানা গেছে।  

সোমবার সকাল ৮টায় হতে উপজেলা প্রশাসন ভবনের সামনে অর্ধবেলা কর্মবিরতি পালন শুরু  করে এ বিভাগের কর্মকর্তা- করা হয়।

কর্মবিরতিতে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রোকনুজ্জামান সহ  এ দপ্তরের সকল কর্মচারীরা।  

কর্মবিরতিতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ  রোকনুজ্জামান বলেন,  দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীদের সঠিক পদমর্যাদা না থাকায় দুর্যোগ ব্যবস্থাপনার সঠিক লক্ষ্যে বাংলাদেশ এখনো পৌঁছাতে পারেনি। তাই দেশের যেকোনো কঠিন দুর্যোগ মোকাবিলার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগবিধি বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদের আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সব শূন্যপদ/পদোন্নতি/চলতি দায়িত্ব নিয়োগের মাধ্যমে পূরণের এ পাঁচটি যৌক্তিক দাবি নিয়ে উক্ত অধিদপ্তরের সংযুক্ত কর্মকর্তা-কর্মচারী আমরা সুশৃঙ্খল আন্দোলন করে আসছি। আমরা এ দাবিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে আসছি। এসব দাবির যৌক্তিকতা পর্যালোচনায় কর্তৃপক্ষ মৌখিক ইচ্ছা প্রকাশ করলেও তা এখনো কার্যকর হচ্ছে না। এরই প্রেক্ষিতে সোমবার  উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলমের কাছে তারা তাদের  পাঁচ দফা দাবি  সংবলিত  একটি স্মারকলিপি প্রদান করেছি। আগামী ১৫ সেপ্টেম্বর দুপুরে সারা দেশের জেলা প্রশাসকদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের দাবি-দাওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করা হবে। আশা করি মাননীয় প্রধানমন্ত্রী এ বিষয়টি সঠিক সিদ্ধান্ত দিবেন।

আরও খবর
মোরেলগঞ্জে গ্রাম আদালত বিষয়ক উঠান বৈঠক

৯৪৬ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে


মোরেলগঞ্জে ডিবেটিং ক্লাবের উদ্বোধন

৯৫৭ দিন ৫ ঘন্টা ৩৫ মিনিট আগে



মোরেলগঞ্জে বেগম রোকেয়া দিবস পালিত

৯৯৭ দিন ৫ ঘন্টা ৫৬ মিনিট আগে


মোরেলগঞ্জে দুর্নীতি বিরোধী দিবস পালিত

৯৯৭ দিন ৫ ঘন্টা ৫৮ মিনিট আগে