“নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা” প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে মীনা দিবস-২০২২ পালিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে উপজেলা চত্বরে একটি র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে গল্পবলার আসর, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর আলম।
প্রধান শিক্ষক মাঞ্জারুল ইসলাম রানার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা অফিসার মোঃ জালাল উদ্দীন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান। এছাড়া স্কাউট কমিশনার অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হোসনেয়ারা হাসি, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এইচএম শহিদুল ইসলাম, প্রধান শিক্ষক জাকারিয়া ইসলাম প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
১০২৬ দিন ১৮ ঘন্টা ৩৬ মিনিট আগে
১০৩৭ দিন ১৭ ঘন্টা ২৫ মিনিট আগে
১০৭৫ দিন ২১ ঘন্টা ১৫ মিনিট আগে
১০৭৭ দিন ১৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
১০৭৭ দিন ১৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
১০৭৮ দিন ৫৪ মিনিট আগে
১০৭৮ দিন ১৭ ঘন্টা ৪৫ মিনিট আগে
১০৮০ দিন ১৩ ঘন্টা ২৫ মিনিট আগে