সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত। ৪টার পর ক্যাম্পাসে অবস্থান নিষিদ্ধ, শিক্ষার্থীদের প্রশ্ন ‘কলেজ নাকি কিন্ডারগার্টেন?’ পবিপ্রবিতে র‍্যাগিং: ১৩ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তি, দুজন হল থেকে বহিষ্কার এল আর সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময় সভা শ্যামনগরে দরিদ্র নারীদের মাঝে ছাগল বিতরণ জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে শেরপুরে প্রস্তুতিমূলক সভা ‎সুন্দরবনে বনদস্যু ‘বড় জাহাঙ্গীর বাহিনী’র তাণ্ডব: ট্রলারসহ ৫ জেলে অপহৃত জাবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচন ৩০ আগস্ট, তফসিল ঘোষণা

মেহেরপুরের মুজিবনগরে জামায়াতের ১০ নারী কর্মী আটক।

নাশকতা পরিকল্পনার অভিযোগে মেহেরপুরের মুজিবনগর থেকে জামায়াতের ১০ নারী কর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুর সাড়ে বারটার দিকে নাজিরাকোনা গ্রামের জামায়াত কর্মী ডলি খাতুনের বাড়িতে বৈঠকের সময় পুলিশ তাদের আটক করে। আটককৃত সকলেই জামায়াতের নারী কর্মী।

আটককৃতরা হলেন- মুজিবনগর উপজেলার নাজিরাকোনা গ্রামের ইলিয়াছ হোসেনের স্ত্রী ডলি খাতুন (৩০), একই গ্রামের শহিদ মিয়ার স্ত্রী সাহিদা খাতুন (৬০), আঙ্গুর আলীর স্ত্রী ছানোয়ারা খাতুন (৩৫), জুলফিকার আলীর স্ত্রী নিলুফা খাতুন (৩৫), মিনারূল ইসলাম স্ত্রী রোকসোনা খাতুন (৩১), হযরত আলীর স্ত্রী শেফালি খাতুন (৩৫), মনিরুল ইসলামের স্ত্রী বেদানা খাতুন (৩৫), রবিউল ইসলামের স্ত্রী তানিয়া খাতুন (২৫), রফিকুল ইসলামের স্ত্রী রমিয়া খাতুন (৩০) ও আরিফুল ইসলামের স্ত্রী সুরাইয়া খাতুন (৩০)।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, জামায়াত কর্মী ডলি খাতুনের বাড়িতে জামায়াতের নারী কর্মীরা সরকার বিরোধী গোপন বৈঠক করছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় ১০ নারী কর্মীরা বিভিন্ন প্রকার জিহাদী বইসহ আটক করা হয়। তাদের নামে নাশকতার পরিকল্পনার মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।

Tag
আরও খবর


মেহেরপুরে এক মাদক কারবারীর কারাদন্ড।

১৩৬৪ দিন ৭ ঘন্টা ৫০ মিনিট আগে





মেহেরপুরের মুজিবনগরে ফেন্সিডিলসহ আটক-১

১৩৮১ দিন ৯ ঘন্টা ৪৮ মিনিট আগে