কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নলছিটির প্রবাসীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়রানির অভিযোগ।

ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার বাসিন্দা বর্তমানে দুবাই প্রবাসী মোঃ জাকির হোসেন কে বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ পাওয়া গিয়েছে।


 তিনি সাংবাদিকদের কাছে অভিযোগে জানান,আমার বাড়ী ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার গ্রামে। আমি দীর্ঘদিনযাবত দুবাইতে অবস্থান করে আসছি। আমার পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে একটি কুচক্রীমহল অনেক দিন ধরে আমার নামে বিভিন্ন সামাজিক যোগাযোগ  মাধ্যমে অপপ্রচার করে আসছে।


অমি সেইসব অপপ্রচারের জবাব দেওয়ার কারনে তারা ক্ষিপ্ত হয়ে আমাকে প্রাননাশের হুমকিসহ নানান ধরনের হুমকি ধামকি প্রদান করছে।

আমাকে দুবাইতে মেরে ফেলার জন্য বিভিন্ন লোক নিয়োগ দেওয়ার কথা তারা প্রকাশ্যে বিভিন্ন ফেইসবুক আইডিতে বলে আসছে। 


আমি বর্তমানে নিজের জীবন নিয়ে চরম আতংকে আছি।

এছাড়া তারা আমি বাংলাদেশে আসলে মেরে ফেলবে বলেও হুমকি দিচ্ছে। 

তাই আমি সাংবাদিক ভাই ও দেশের আইনশৃংখলা বাহিনীর কাছে আবেদন জানাচ্ছি যাহাতে তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। যাতে করে আমি আমার জীবনের নিরাপত্তা পেতে পারি।


কিছুদিন আগে আমাকে নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে একটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ হলে তারা আরও ক্ষিপ্ত হয়।

তারা উক্ত প্রকাশিত খবরে সাথে বাজে ফটো এবং মন্তব্য এডিট করে  সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ফেইসবুক আইডি দিয়ে আমার নামে অপপ্রচার চালায় এবং আমার মেসেঞ্জারে  বিভিন্ন রকমের আপত্তিকর ছবি পাঠিয়ে আমাকে ব্লাকমেইল করার হুমকি দিয়ে আসছে। 


বর্তমানে এই রেমিট্যান্স যোদ্ধা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তিনি যানান। এবিষয়ে খুব শিগগিরই তিনি আইনি ব্যাবস্থা নিবেন বলেও জানিয়েছেন।

Tag
আরও খবর






নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৯৭ দিন ৮ ঘন্টা ৩৪ মিনিট আগে