কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নলছিরিতে মা ইলিশ সংরক্ষণ টাস্কফোর্স কমিটির সভা

ঝালকাঠির নলছিটিতে মা ইলিশ সংরক্ষণ অভিযান- ২০২৩ উপলক্ষে ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত উপজেলা টাস্কফোর্স কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় নলছিটি উপজেলা প্রশাসন ও মৎস্য  অধিদপ্তরের আয়োজন উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলামের সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সমাপ্তি রায়। 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, নলছিটি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আতাউর রহমান,  কুলকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান বাচ্চু, বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মুজিবুর রহমান, সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবদুল গফফার খান, নাচনমহল ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম সেলিম, নলছিটি প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ইউসুফ আলী তালুকদার, প্রভাষক ও সাংবাদিক আমির হোসেন, মোল্লারহাট ইউপি চেয়ারম্যান মাহবুবর রহমান সেন্টু, জেলে হেলাল তালুকদার প্রমুখ।

উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কুমার মিস্ত্রি বলেন, সারা দেশের মত ঝালকাঠির নলছিটিতে আগামী ১২ই অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ মাছ আহরণ নিষিদ্ধ থাকবে। সেই সাথে ইলিশ পরিবহন,  ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। এ সময় ইলিশ আহরণে বিরত থাকা নিবন্ধিত জেলেদের সরকারীভাবে ভিজিএফ খাদ্য সহায়তা দেওয়া হবে।
Tag
আরও খবর






নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৯৭ দিন ৮ ঘন্টা ৫৭ মিনিট আগে