কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা

শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু ও সুন্দর ভাবে উদযাপনের লক্ষ্যে ঝালকাঠি জেলা পুলিশের আয়োজনে জেলা পুলিশ সুপার কার্যালয়ে শনিবার(৭অক্টবর) সকাল ১১ টায় বিশেষ আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠি জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল'র সভাপতিত্বে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ডা. অসিম কুমার সাহা, জেলা সাবেক সভাপতি তপন রায় চৌধুরী, সাধারন সম্পাদক তরুন কুমার কর্মকার, ঝালকাঠি সদর পূজা উদযাপনের সভাপতি ইঞ্জিনিয়ার দিলিপ হালদার, রাজাপুর পূজা উদযাপনের সভাপতি এ্যাড. সঞ্জিব কুমার বিশ্বাস, কাঁঠালিয়া উপজেলার সভাপতি বিমল সোমাদ্দার ও নলছিটি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি জনারধন দাস প্রমূখ।

বক্তারা আসন্ন শারদীয় দুর্গা পূজা সুষ্ঠু ও সুন্দর ভাবে উদযাপনের জন্য সকলের সহযোগীতা কামনা করেন। জেলা পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল তার বক্তবে বলেন প্রতিটি মন্দিরে অবশ্যই সিসিটিভি লাগাতে হবে, পূজা চলাকালিন সময় কেন সমস্যা হলে তাৎক্ষণিক পুলিশ প্রসানকে অবহিত করতে হবে।

এসময় জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিতুল ইসলাম (সদর সার্কেল), মো. আনোয়ার সাঈদ (প্রশাসন/অর্থ), মো. মাসুদ রানা (রাজাপুর সার্কেল)সহ জেলার চার উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি সম্পাদক, চার উপজেলার থানা অফিসার ইনচার্জবৃন্দ (ওসি) উপস্থিত ছিলেন।

উল্লেখ্য ঝালকাঠিতে এবছর ১৭৪ টি মন্দিরে দুর্গা পূজা উৎযাপিত হবে। আগামী ২০ অক্টোবর শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপুজো ২৪ অক্টোবর মঙ্গলবার বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে হিন্দু সম্প্রদায়ের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসব ২০২৩।
Tag
আরও খবর






নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৯৭ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে