কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নলছিটিতে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরায় ৩ জনকে কারাদণ্ড

ঝালকাঠির নলছিটিতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় ভ্রাম্যমান আদালতে ৩ জেলেকে একবছর করে জেল প্রদান করেছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নজরুল ইসলাম।

শনিবার(২৮অক্টোবর) সকাল ৮ টায় মৎস্য দপ্তরের অভিযানে উপজেলার সুগন্ধা নদী সংলগ্ন অনুরাগ থেকে তাদের আটক করা হয়।

দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার তিমিরকাঠি এলাকার মৃত আশ্রাফ আলী খন্দকারের ছেলে মো.সহিদ খন্দকার (৪০), নলছিটি পৌর এলাকার মৃত সোবহান আকনের ছেলে ছোরাপ আকন(৩২) ও আজিজ হাওলাদারের ছেলে সুমন হাওলাদার(২৯)। এনিয়ে উপজেলার সাত জেলেকে জেল প্রদান করা হলো।

এসময় তাদের কাছ থেকে ১২শ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দকৃত জাল উপজেলার ফেরিঘাট সংলগ্ন এলাকায় জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা রমনি কুমার মিস্ত্রি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, সরকারি নিষেধাজ্ঞা কার্যকরে জোরদার অভিযান চলমান থাকবে। ইলিশ আমাদের জাতীয় সম্পদ তাই মা ইলিশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি আরও জানান মৎস্য সংরক্ষন-১৯৮৫এর বিধিমালা অনুযায়ী তাদের ৩ জনকে একবছর করে জেল প্রদান করা হয়েছে।

Tag
আরও খবর






নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৯৭ দিন ৯ ঘন্টা ৭ মিনিট আগে