কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নলছিটিতে ২ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা

ঝালকাঠির নলছিটিতে ২ ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার ১৮ মার্চ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নজরুল ইসলাম। এসময় তার সাথে ছিলেন সহকারী কমিশনার(ভূমি) সমাপ্তি রায় ।

নলছিটির পৌর সড়কের ফল ব্যবসায়ী সোহাগ হাওলাদারকে মূল্যতালিকা না থাকা ও ফুটপাত দখল করায় ২০ হাজার টাকা এবং পুরাতন পোস্ট অফিস সড়কের বৃহস্পতি গিনি হাউজের স্বত্বাধিকারী মিঠুন চন্দ্রকে লাইসেন্স নবায়ন না থাকায় ৫ হাজার জরিমানা করা হয়। 

নির্বহী ম্যাজিস্ট্রেট এ সময় ব্যবসায়ীদের ফুটপাত দখল করে পন্য সাজিয়ে রাখর জন্য সতর্ক করে দেন। এরপরেও যারা ফুটপাত দখল করবেন তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। 

পরে তিনি কাঁচা বাজার পরিদর্শন করে বিভিন্ন পন্যের মূল্য যাচাই করেন। অনেকেই অভিযোগ করেছেন যে মোবাইল কোর্ট চলাকালীন সময়ে পন্যের দাম কম থাকলেও তারা চলে যাওয়ার পরেই আবার বাড়তি দামে পন্য বিক্রি করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. নজরুল ইসলাম জানান, বাজার মনিটরিং এর আওতায় এ অভিযান পরিচালনা করা হয়।
Tag
আরও খবর






নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৯৭ দিন ৮ ঘন্টা ৩৬ মিনিট আগে