কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নলছিটিতে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রসহ নিহত ২

ঝালকাঠির নলছিটিতে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার শিমুলতলা বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,বরিশাল থেকে আগত একটি বাস দপদপিয়া জিরোপয়েন্ট পার হয়ে শিমুলতলা বাজার সংলগ্ন এলাকায় একটি ভ্যানগাড়ীকে চাপা দিলে ঘটনাস্থলেই এক স্কুলছাত্র ও ভ্যানচালক নিহত হয়। নিহত দুজনই স্থানীয় বাসিন্দা।

এ ঘটনায় উত্তেজিত ছাত্রজনতা সড়ক  অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে। এসময় বরিশাল পটুয়াখালি সড়কের দুপাশে বিপুল সংখ্যাক যানবাহন আটকা পরে। নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতাকে সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করেন।


নলছিটি থানা ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান জানান,স্কুল ছাত্র নিহতের ঘটনায় নিহতের সহপাঠিরা সড়ক  অবরোধ করে রেখেছিল তাদের সড়িয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। 

নিহত স্কুল ছাত্র তমাল ভট্টাচার্য (১৭)স্থানীয় জেড এ  ভুট্টো মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। সে এবারে এসএসসি পরীক্ষার্থী ছিলো বলে জানিয়ে স্থানীয়রা। নিহত ভ্যানচালক আকাশ (১৯) ভ্যানগাড়িতে করে বিভিন্ন খুচরা মালামাল বিক্রয় করতেন। ঘাতক বাসকে আটক করা হয়েছে। উভয়ের লাশ উদ্ধার করে নলছিটি থানায় নিয়ে আসা হয়েছে। তাদের  পরিবারের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 


আরও খবর






নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৯৭ দিন ৮ ঘন্টা ৫৭ মিনিট আগে