কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নির্মাণ কাজ শুরুর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

বৃহস্পতিবার (২৪ আগষ্ট) সকালে নলছিটি উপজেলার কুসংগল ইউনিয়ন সংলগ্ন শ্যামপুর বাজারের খালের ওপর বন্ধ থাকা ব্রিজের নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে মাববন্ধন করে ও জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগী  এলাকাবাসী।


এসময় স্থানীয় বাসিন্দারা বলেন, বাকেরগঞ্জের রংগশ্রী ইউনিয়ন ও আমাদের কুশঙ্গল ইউনিয়ন সংলগ্ন শ্যামপুর বাজার খালের উপরের ব্রিজটি এক দশক আগে ভেঙ্গে যাওয়ার পরে গত বছর নতুন ব্রিজের কাজ শুরু করে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের অধীনে। মাত্র দুই তিন মাস কাজ করার পরেই বন্ধ করে দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে মহা দুর্ভোগে পড়েছেন দুই পাড়ের এলাকার অন্তত ২০ হাজার মানুষ ।মানববন্ধনে বক্তারা বলেন একটি কাঠের সাঁকো দিয়ে পার হতে গিয়ে স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষার্থীরা এবং বৃদ্ধরা প্রায়ই দুর্ঘটনায় পড়ছেন। ছাত্র ছাত্রীদের বই খাতা খালে পরে নষ্ট হয়ে যাচ্ছে, প্রাথমিক বিদ্যালয়ের ছোট বাচ্চারা মৃত্যুঝুঁকি নিয়েই কাঠের সাঁকো পার হচ্ছে। প্রসূতি ও অসুস্থ্য রোগীদের চিকিৎসা সেবা নিতে যাওয়া সম্ভব হচ্ছে না। ঝুঁকি নিয়ে পার হতে গিয়ে প্রায়ই তারাও দুর্ঘটনায় পড়ছেন। তাই এ থেকে পরিত্রাণের জন্য এলাকাবাসী বৃহস্পতিবার সকাল ১১ টায় নলছিটি উপজেলার সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য ও ছাত্রলীগ নেতা আরিফ সিকদারের নেতৃত্বে  নলছিটিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রূম্পা সিকদারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন। এ ব্যাপারে জানতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ঝালকাঠির নির্বাহী প্রকৌশলী কে ফোন করলেও তিনি রিসিভ করেন নি।


Tag
আরও খবর






নলছিটিতে চারটি বিদ্যালয়ে কেউ পাস করেনি

৪৯৭ দিন ৮ ঘন্টা ৩৩ মিনিট আগে