কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নান্দাইলে মুয়াল্লিমদের মাঝে ঈদের হাদিয়া বিতরণ

নান্দাইলে মুয়াল্লিমদের মাঝে ঈদের হাদিয়া বিতরণ


ময়মনসিংহের নান্দাইলে রমজান মাসব্যাপী বয়স্ক শিক্ষা কেন্দ্রে ধর্মীয় বুনিয়াদী ইসলাম শিক্ষা পাঠদানকারী মুয়াল্লিমদের মাঝে ঈদের হাদিয়া হিসাবে নগদ টাকা বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ১২ টায় মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় উপজেলার দেওয়ানগঞ্জ বাজার ট্রাস্ট কার্যালয়ে এই হাদিয়া বিতরণ করা হয়।


এসময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৫ জন ইমামের মাঝে হাদিয়া হিসাবে ৩ হাজার করে টাকা প্রদান করা হয়।


মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মাওলানা শফিকুল ইসলামের সভাপতিত্বে ও ট্রাস্টের কোঅর্ডিনেটর তারিক জামিলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মো. ওয়ালি উল্লাহ।


এসময় উপস্থিত ছিলেন,মাওলানা আফতাব উদ্দিন ওয়েলফেয়ার ট্রাস্টের কোষাধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, মাওলানা হারুনুর রশিদ,মুফতি খাদিমুল ইসলাম,ক্বারি আবু সিদ্দিক।


প্রধান অতিথি আলহাজ্ব মো.ওয়ালি উল্লাহ বলেন,পবিত্র রমজান মাসে ৩৫ টি মসজিদে ৩৫ জন ইমাম ৮১৬ জনকে ধর্মীয় বুনিয়াদী ইসলাম শিক্ষা প্রদান করেন। ভবিষ্যতে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Tag
আরও খবর