কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নান্দাইলে নিরাপদ সড়ক দিবস পালিত


ছাত্র জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার"এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের নান্দাইলে নিরাপদ সড়ক দিবস পালি হয়েছে। 


মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় নান্দাইল প্রেসক্লাবের সামনে এ উপলক্ষে এক আলোচনা সভা ও র‌্যালী অনুষ্ঠিত হয়। 


নিরাপদ সড়ক চাই নান্দাইল উপজেলা শাখার সহ-সভাপতি খন্দকার সুফী আবদুল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাকিল মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে আলোচনা সভায় বক্তব্য রাখেন নান্দাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খোরশেদ আলম। 


বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অত্র সংগঠনের প্রধান উপদেষ্ঠা ও নান্দাইল প্রেসকাবের সভাপতি সাংবাদিক মো. এনামুল হক বাবুল। 


এসময় আরও বক্তব্য রাখেন নান্দাইল হাইওয়ে থানার এসআই আজিজুল হক, সার্জেন্ট নাদিম হোসেন,সাংবাদিক এবি সিদ্দিক খসরু,শ্রমিক নেতা শহিদ ভূইঁয়া, মাহাবুব আলম খান,সাংবাদিক রমজান আলী,ফরিদ মিয়া,নজরুল ইসলাম সরকার (কাইয়ুম), মতিউর রহমান ভূইঁয়া ও মানিক মিয়া। 


বক্তারা বলেন, প্রতিদিনেই বাংলাদেশের বিভিন্নস্থানে ভয়াবহ সড়ক দুঘর্টনা ঘটছে। যা জাতীর জীবনে এবং রাষ্ট্রের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।


ত্রুটিপূর্ণ মোটরযান,ড্রাইভিং লাইসেন্সবিহীন অদক্ষ চালক,অবৈধ যানবাহন সড়ক নিরাপত্তার যে ঝুঁকি তৈরি করে,এ থেকে বেরিয়ে আসতে পারলে নিরাপদ সড়কের প্রত্যাশা পূরণ অনেকটাই সহজ হবে।এবিষয়ে হাইওয়ে পুলিশকে কঠোর ভূমিকা পালন করার আহবান জানান বক্তারা।

Tag
আরও খবর