রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

আলী আফজাল খানের গাছে ৫০ কেজি ওজনের কাঁঠাল!

আলী আফজাল খানের গাছে ৫০ কেজি ওজনের কাঁঠাল! 


ময়মনসিংহের নান্দাইলে চন্ডিপাশা সরকারী উচ্চ বিদ্যালয়ের পাশে আলী আফজাল খানের বাসার কাঁঠাল গাছে ৫০ কেজি ওজনের একটি কাঁঠাল ধরেছে।কাঁঠালটি দেখতে উৎসুক মানুষ ভিড় করছে।অনেকে কাঁঠালের ছবি তুলেছেন। কেউ কেউ আবার কাঁঠালের সঙ্গে সেলফি তুলেছেন।

জানা যায়,গত বুধবার(১৭ আগষ্ঠ) গাছ থেকে কাঁঠালটি কাটার সময় আকৃতির চেয়ে ওজন বেশি মনে হওয়ায় তা দাঁড়িপাল্লায় ওজন করে দেখা গেছে কাঠালটির ওজন ৫০ কেজির উপরে।পাকার জন্য কাঁঠালটি রেখে দিয়েছেন বাসায়।

কাঁঠালের মালিক অবসরপ্রাপ্ত কলেজ শিক্ষক শিক্ষাবিদ আলী আফজাল খান জানান, তার জীবনে এতো বড় এবং এতো বেশি ওজনের কাঁঠাল তিনি দেখেননি। এটাকে তিনি আল্লাহর অপূর্ব নিদর্শন মনে করেন। তিনি নিয়ত করেছেন কাঁঠালটি পাকলে আত্নীয়স্বজন এবং প্রতিবেশীদের খাওয়াবেন।  

আলী আফজাল খান জানান,গত কয়েক বছর ধরে গাছটিতে কাঁঠাল ধরছে। তবে সেগুলো ছিল স্বাভাবিক সাইজের। এবার গাছে ৮টি কাঁঠাল ধরেছে। সবগুলি কাঁঠালই বড় আকৃতির হয়েছে।তবে দুটি কাঁঠাল খুবই বড় আকৃতির হয়েছে। ফলে তা গাছ থেকে পেড়ে ওজন করে দেখা যায় এটি ৫০ কেজির উপরে।কাঁঠালটি দেখতে গত কয়েকদিন ধরে তার বাড়িতে অনেক কৌতুহলি মানুষ ভিড় করছে বলে তিনি জানান। 

আলী আফজাল খান স্মৃতিচারণ করে বলেন, আমি ১৯৭৭ সনে স্থানীয় ঈমাম হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক থাকাকালীন ঐ বিদ্যালয়ের দপ্তরী আব্দুল করিম বাসায় এসে একটি কাঁঠালের চারা রোপন করেছিলেন। সেই ছোট কাঁঠালের চারাটি আজ পরিপূর্ণ গাছ।সেই গাছেই আজ ৫০ কেজি ওজনের কাঁঠাল ধরেছে। 

বৃহস্পতিবার(১৮ আগষ্ঠ)রাতে 'প্রেসক্লাব নান্দাইল'-এর সাধারণ সম্পাদক শামছ- ই-তাবরীজ রায়হান তার ফেইসবুক আইডিতে আলী আফজাল খানসহ কাঁঠালের ছবি পোস্ট করেন।তিনি লিখেন- শ্রদ্ধেয় আলী আফজাল খান স্যারের বাসার গাছের কাঁঠাল (৫০কেজি ওজন)। খাওয়ার জন্য শুভানুধ্যায়ীদের নিমন্ত্রণ দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনি পোস্টে ব্যাপক সাড়া পড়ে।উপজেলা সমাজসেবা অফিসার ইনসান আলী লিখেন- কতজন নিমন্ত্রিত?গোলাপ মণ্ডল নামে একজন লিখেন -ওরে বাবা ! অসময়ে এত বড় কাঠাল ?ধিমান সরকার লিখেন -নাখেয়ে জাদুঘরে দিয়ে দেন। একদিন নিলামে  উঠবে।

কাঁঠাল দেখতে উৎসুকদের মধ্যে সাংবাদিক জালাল মণ্ডল এবং গোলাম মোস্তফা জানান, এত বড় কাঁঠাল এর আগে দেখিনি। 

আলী আফজাল খানের বড় মেয়ে স্থানীয় জহুরা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মার্জিয়া রেবেকা সুলতানা  বলেন, এই কাঁঠাল দেখতে বাসায প্রতিদিন মানুষ ভীড় করছেন। ছবি তুলেছেন। এত বড় কাঁঠাল দেখে মানুষ বেশ অবাক হয়েছেন।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, কাঁঠাল একটি যৌগিক ফল। কাঁঠালের ভালো জাত ও উর্ব্বর মাটির কারণে আকার অনেক সময় বড় হয়ে থাকে।নান্দাইলের মাটি উর্বরা হওয়ায় প্রচুর কাঁঠাল ফলে।

Tag
আরও খবর