কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নাঙ্গলকোটের মৌকারা ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

নাঙ্গলকোটের মৌকারা ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সম্মেলন


কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার ৪নং মৌকারা ইউনিয়ন আওয়ামীলীগের কর্মী সম্মেলন ৪ জুলাই  মঙ্গলবার বিকাল ৩টায় মৌকারা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। 

সম্মেলনে আওয়ামী লীগ নেতা এম এ  মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান,  শাহজাহান মজুমদার।

সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগ সভাপতি  অধ্যক্ষ আবু ইউসুফ। প্রধান বক্তা ছিলেন উপজেলা আ'লীগ সাধারণ সম্পাদক 

 আবু বকর ছিদ্দিক (আবু)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের আবু, 

সহ-সভাপতি  আবু তাহের চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক সাইফুদ্দিন আলমগীর , যুগ্মসাধারণ সম্পাদক নাজমুল  হাসান ভূঁইয়া বাসির,  শহিদুল ইসলাম পাটোয়ারী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ডাক্তার শফিকুর রহমান, অধ্যাপক গোলাম রসুল কাজল, মক্রবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ডাঃ জাহাঙ্গীর আলম মজুমদার,কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগ সদস্য আল মাহমুদ ভূঁইয়া বাবু, যুবলীগনেতা জুয়েল মোল্লা, ছাত্রলীগনেতা রহমত উল্লাহ রাহাত, শাহাদাত হোসেনসহ নাঙ্গলকোট উপজেলা ও মৌকরা ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান মজুমদার বলেন; আমি গত ৫বছর আপনাদের খেদমতে উপজেলা চেয়ারম্যান ছিলাম,আমার আমলে আমি বিভিন্ন জনকে সরকারি চাকরি দিয়েছি,কাজী বানিয়েছি এবং মেম্বার, চেয়ারম্যান বানিয়েছি।কখনো কারো কাছ থেকে এক কাপ চায়ের পয়সা নেইনি বরং আমি তাদেরকে চা খাইয়েছি আমার কাছে গেলে আমি তাদের যাতায়াত খরচ দিয়েছি।আর বর্তমান নেতারা কোটি কোটি টাকার মালিক। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা ও আ হ ম মুস্তফা কামাল লোটাস কামালের নৌকাকে জয় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি।আপনারা আমাদের সাথে থাকলে ইনশাল্লাহ নৌকাকে জয় করে ঘরে ফিরবো।

আরও খবর