কুমিল্লার নারায়নকোট গ্রাম এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসনে সামাজিক সংগঠন প্রত্যয় সংগঠন-এর উদ্যোগে ১৬তম টিউবওয়েল উদ্বোধন করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে নারায়নকোট গ্রামের সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্থাপিত এ টিউবওয়েল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, নিরাপদ ও বিশুদ্ধ পানির প্রাপ্যতা মানুষের মৌলিক অধিকার। প্রত্যয় সংগঠন দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় সংগঠনটি ইতোমধ্যে ১৬টি টিউবওয়েল স্থাপন করে এলাকার মানুষের সুপেয় পানির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
৪৬ দিন ২৩ ঘন্টা ১৮ মিনিট আগে
৭১ দিন ২১ ঘন্টা ৩৪ মিনিট আগে
৮৪ দিন ১৭ ঘন্টা ২৯ মিনিট আগে
৯৩ দিন ১৬ মিনিট আগে
৯৩ দিন ৩ ঘন্টা ৭ মিনিট আগে
৯৭ দিন ৬ ঘন্টা ১৭ মিনিট আগে
৯৯ দিন ২২ ঘন্টা ২৩ মিনিট আগে