‎জ্বালানি সংকটেও জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র শিক্ষার্থীদের প্রোগ্রামিংয়ে দক্ষ করতে জাবিপ্রবিতে সেমিনার লাখাইয়ে চাচার হাতে ভাতিজা খুন। টিকটকের পরিচয়ে প্রেম, অতঃপর লাখাইয়ে দুই মাস পর অপহরণকারী প্রেমিকসহ ভিকটিম তরুণী উদ্ধার। পীরগাছায় জুয়েল রানা ও তার ছেলের চিকিৎসায় আলোর কাফেলার সহযোগিতা অভয়নগরে গাঁজা বিক্রেতাকে ৯৭ দিনের সশ্রম কারাদণ্ড ‎মোংলা বন্দরে বড় ধরনের রাজস্ব জালিয়াতি শনাক্তঃযন্ত্রাংশের আড়ালে বিলাসবহুল গাড়ির চালান ঈশ্বরগঞ্জে ৮শ পিস ইয়াবাসহ ১ জন গ্রেফতার রাজবাড়ীর দৌলতদিয়ায় ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল মিছিল রায়পুরে মাদকবিরোধী জনসচেতনতা কার্যক্রম জোরদার পুলিশ ও স্থানীয় জনগণের সম্মিলিত উদ্যোগে বিভিন্ন ইউনিয়নে মাদকবিরোধী প্রচারণা গাইবান্ধায় এস.পি.-র বাংলো থেকে এক পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। শ্রীমঙ্গলে মাদক ও যৌতুকমুক্ত সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা ও পেশাগত অধিকার সুনিশ্চিতকরণে সভা নাগেশ্বরীতে ইসলামী আন্দোলনের নতুন কমিটি: সভাপতি হারিসুল বারী রনি, সেক্রেটারি রফিকুল ইসলাম মহানবীর জীবন আদর্শ বাস্তবায়নে শান্তি প্রতিষ্ঠা সম্ভব - মঈন খান দিনাজপুরে ২২৭ টন সরকারি সার আত্মসাতের অভিযোগে বিএডিসি’র স্টোরকিপার আটক মাদকমুক্ত ও নিরাপদ পুনট গঠনে জয়পুরহাটের কালাইয়ে গণস্বাক্ষর ও আলোচনা সভা শেরপুরে পবিত্র ঈদ-ঈ-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল ঝিনাইগাতীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গাছের চারা বিতরণ ন‌ওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে ঈদে মিলাদুন্নবী উদযাপন ‎মোংলায় কোস্টগার্ডের উদ্যোগে বৃক্ষরোপণ ‎কর্মসূচির উদ্বোধন করেছেন পরিবেশ প্রতিমন্ত্রী

প্রত্যয় সংগঠনের ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা

নাঙ্গলকোটভিত্তিক সামাজিক ও মানবিক সংগঠন প্রত্যয় (Prottoy)-এর পরিচালনা পর্ষদের সিদ্ধান্তক্রমে আগামী ৩০ জুন ২০২৭ পর্যন্ত মেয়াদের জন্য ১০১ সদস্য বিশিষ্ট স্বদেশ কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই, ২০২৬) সংগঠনের পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির তালিকা প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে মোঃ শাহজাহান আজাদ, জোবাইদ রাফি, নাসির উদ্দিন ও ইসমাঈল হোসেন সাগর পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন। এছাড়া বিভিন্ন সম্পাদকীয়, সহ-সম্পাদকীয় ও বিষয়ভিত্তিক দায়িত্বে আরও ৯৭ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন কমিটিতে শিক্ষা, স্বাস্থ্য, অর্থ, সাংগঠনিক, ধর্ম, পরিকল্পনা, প্রবাসী, ত্রাণ ও দুর্যোগ, পরিবেশ, প্রচার, সমাজসেবা, যোগাযোগ, কৃষি, সংস্কৃতি ও আপ্যায়ন এবং ক্রীড়া বিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে দায়িত্ব বণ্টন করা হয়েছে। সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও জনসম্পৃক্ত করার লক্ষ্যেই এই কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রকাশিত তালিকায় যাদের নাম নেই কিন্তু প্রত্যয় সদস্য-২০১ ও সদস্য-২০২ নামক মেসেঞ্জার গ্রুপে যুক্ত রয়েছেন, তারা সংগঠনের সাধারণ সদস্য হিসেবে বিবেচিত হবেন। একইভাবে, প্রবাসী সদস্যদের তালিকায় নাম না থাকলেও যারা প্রবাসী সদস্য গ্রুপে যুক্ত আছেন, তাদেরও প্রবাসী সদস্য হিসেবে গণ্য করা হবে।

সংগঠনের পরিচালনা পর্ষদ নবগঠিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রত্যয়ের মানবিক ও সামাজিক কার্যক্রমকে আরও বেগবান করতে সবার সম্মিলিত সহযোগিতা কামনা করেছেন।

Tag
আরও খবর





নাঙ্গলকোটে জমে উঠেছে কোরবানির পশুর হাট

৯৪ দিন ৫ ঘন্টা ৩৪ মিনিট আগে