চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

‎

‎বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রামের জিইসি কনভেনশন সেন্টারে "নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম" এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা শনিবার রাতে অনুষ্ঠিত হয়েছে। নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম সভাপতি সাংবাদিক সামছুউদ্দিন ইলিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা-১০ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোবাশ্বের আলম ভূঁইয়া।

‎

‎অনুষ্ঠান শুরুতে আয়োজক কমিটির পক্ষ থেকে অতিথিবৃন্দকে ফুলেল সংবর্ধনা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। 

‎

‎নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর আহ্বায়ক কমিটির সদস্য নকিব উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সিটিজেন ডেভেলপমেন্ট সোসাইটি চেয়ারম্যান আফসানা ভূঁইয়া, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধূরী, চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি জাহিদুল করিম কচি, চট্রগ্রাম জেলা সমাজ সেবা কার্যালয় উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক, নাঙ্গলকোট পৌরসভা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন নয়ন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক আবু ইউনুস হাসান মানিক, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক বেলায়েত হোসেন ভুলু, নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম আজীবন সদস্য লায়ন ইলিয়াস মজুমদার, হাজী জসিম উদ্দিন ও আফসার উদ্দিন শিপন।

‎

‎অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


আরও খবর