কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

নওগাঁয় নদীর পাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার

নওগাঁয় নদীর পাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার

নওগাঁয় নদীর পাড় থেকে এক যুবকের লাশ উদ্ধার 


নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর সদর উপজেলায় নদীর পাড় থেকে আনারুল ইসলাম (২৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করে থানা পুলিশ। মঙ্গলবার বেলা ১২ টার দিকে শহরের লড লিটন ব্রীজে নিচে নদীর পূর্ব পাড় থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেন থানা পুলিশ। 



নিহত আনারুল ইসলাম রংপুর জেলার কাউনিয়া থানার সাদা মসজিদ গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে। 



পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আনারুল বেশ কিছু দিন আগে থেকে নওগাঁ শহরের রজাকপুর বউবাজার বসবাস করতেন।হঠাৎ করে আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে স্থানীয় এক ব্যাক্তি নদীর ব্রীজের নিচে গেলে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। তাৎক্ষণিক ভাবে থানা পুলিশে খবর দেয় সে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন অন্তে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।



নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নুরে আলম সিদ্দিকী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

আরও খবর