রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

নড়াইলে প্রথম নারী পুলিশ সুপার সাদিরা খাতুন জেলার ৪টি থানা দালাল মুক্ত করার নির্দেশ

kartik das - নড়াইল জেলা প্রতিনিধি

প্রকাশের সময়: 28-08-2022 03:35:06 pm

নড়াইলে প্রথম নারী পুলিশ সুপার সাদিরা খাতুন গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন

 


নড়াইলে প্রথম নারী পুলিশ সুপার সাদিরা খাতুন। ২৪ আগষ্ট পুলিশ সুপার হিসেবে নড়াইলে যোগদান করেন। তিনি আজ রোববার দুপুরে পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডের খোলা মঞ্চে জেলার গণমাধ্যমকর্মীদের সঙ্গে পরিচিতি এবং মতবিনিময় সভায় যোগ দেন।

 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পুলিশ সুপারের কার্যালয়সহ (এসপি অফিস), জেলার চারটি থানা হবে দালার মুক্ত। সমাজের তৃণমূল পর্যায়ের নির্যাতিত মানুষের আস্থার জায়গা। থানা থেকে সেবা না পেয়ে কেউ যেন ফিরে না যায় সেদিকে সকলকে সতর্ক থাকার নির্দেশ দেন। পুলিশ তদন্ত কেন্দ্র এবং পুলিশ ফাঁড়ি থাকবে সকলের জন্য উন্মুক্ত।

পুলিশ সুপার আরো বলেন, পুলিশ কর্মকর্তা হিসেবে মানুষের জন্য সেবা করার অন্যতম স্থান হলো থানা। কোন কাজের জন্য অপনাদের কোন ব্যাক্তি বা দালালের কাছে যাওয়ার দরকার নেই। সমস্যা হলে সরাসরি থানায় চলে আসুন পুলিশ সেবা না দিলে আমাকে জানান। যে কোন বিষয়ে সুনির্দিষ্ট তথ্য থাকলে আমাকে দিন আমি ব্যবস্থা নিবো।

মতবিনিময় সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) মো. রিয়াজুল ইসলামের সঞ্চালনায়  উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস্) এস এম কামরুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) দোলন মিয়াসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ।

এসময় আরো বক্তব্য দেন নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, জেলা প্রেসক্লাবের সভাপতি খায়রুল আরেফিন রানা, সাংবাদিক জহির ঠাকুর,জিয়াউর রহমান জামি,হুমায়ুর কবীর রিন্টু,সিনিয়র সায়বাদিক ফিরোজ কবির,সৈয়দ খায়রুল আলম প্রমূখ।

মতবিনিময় সভায় জেলায় কর্মরত ইলেকট্রনিকস ,প্রিন্ট অনলাইনের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে নড়াইল জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপার (এসপি) সাদিরা খাতুনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। 

Tag
আরও খবর







নড়াইলে ছাত্রদলের সাতটি ইউনিট কমিটি বিলুপ্ত

৩১৯ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে